স্টার লাইন ডেস্ক:
ফেনীতে অনূর্ধ্ব ১৪ বালকদের অংশগ্রহণে হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় "ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা"- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শহরের ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে এই হ্যান্ডবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মো: বকতিয়ার রহমান গাজীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার।
এতে বিশেষ অতিথি ছিলেন, ফেনী জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব রিয়াজ মো: সাইদুর রহমান জুয়েল, সদস্য মো: সালাহ উদ্দিন মামুন।
এতে আরও উপস্থিত ছিলেন, ক্রীড়া সংগঠক গোলাম হায়দার মজুমদার, মতিউর রহমান সোহেলসহ ক্রীড়ামোদী ব্যক্তিবর্গরা।
উল্লেখ যে, হ্যান্ডবল প্রতিযোগিতায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, গিরীশ-অক্ষয় একাডেমি হাই স্কুল, ফেনী সেন্ট্রাল হাই স্কুল, ফেনী মডেল হাই স্কুলের হ্যান্ডবল দল অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার ফাইনাল খেলায় গিরীশ-অক্ষয় একাডেমি হাই স্কুল দল চ্যাম্পিয়ন ও ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় দল রানার্স আপ হয়।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |