| বঙ্গাব্দ
ad728
ad728

মাহাম্মদ আলী খাল খনন পরিদর্শনে ইউএনও

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 16-06-2026 ইং
  • 1196 বার পঠিত
মাহাম্মদ আলী খাল খনন পরিদর্শনে ইউএনও
ছবির ক্যাপশন: মাহাম্মদ আলী খাল খনন পরিদর্শনে ইউএনও


সদর প্রতিনিধি:

ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের গুরুত্বপূর্ণ মোহাম্মদ আলী খাল খনন কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরীন কান্তা।

গতকাল মঙ্গলবার ইউনিয়নের গাংরা এলাকায় গিয়ে তিনি চলমান খনন কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে ইউএনও সুলতানা নাসরীন কান্তা বলেন, “ইজিপিপি (ইজিপিপি) নীতিমালা অনুযায়ী প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পে ৩৩৯ জন শ্রমিক কাজ করবেন এবং তাদের মজুরি ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধ করা হবে। প্রকল্পের ৫০ শতাংশ কাজ এঙ্কাভেটর (স্ক্যাভেটর) দিয়ে এবং বাকি ৫০ শতাংশ কাজ শ্রমিকদের মাধ্যমে সম্পন্ন করা হবে। যেখানে মেশিন পৌঁছাতে পারবে না, সেখানে শ্রমিকরা কাজ করবেন। এছাড়া রাস্তা সমান করা, গাছ লাগানোসহ অন্যান্য আনুষঙ্গিক কাজও শ্রমিকদের মাধ্যমে সম্পন্ন করা হবে।”

জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে মোহাম্মদ আলী বাজার থেকে এলাহীগঞ্জ পর্যন্ত প্রায় ৫ দশমিক ৭২৫ কিলোমিটার খাল ১ কোটি ৪৬ লাখ ৭৯ হাজার ৮৭২ টাকা ব্যয়ে খনন করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শাহাদাত হোসেন, ইউনিয়ন প্রশাসক ইকবাল হোসেন, শর্শদি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তারেক ইকবাল মনি, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল বাবলু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মির্জা ফারুক এবং ইউনিয়ন বিএনপি নেতা শাখাওয়াত হোসেন সেন্টু প্রমুখ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group