| বঙ্গাব্দ
ad728
ad728

মিরসরাইয়ে পাহাড়ের চূড়া থেকে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 16-06-2026 ইং
  • 1296 বার পঠিত
মিরসরাইয়ে পাহাড়ের চূড়া থেকে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার
ছবির ক্যাপশন: মিরসরাইয়ে পাহাড়ের চূড়া থেকে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার


মিরসরাই প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরায়ে একটি পাহাড়ের চূড়া থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

গত সোমবার রাত ৯টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট এলাকার পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, পাহাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে তারা বিষয়টি পুলিশকে জানান। পরে মিরসরাই থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৮০ বছর। মরদেহটি উলঙ্গ অবস্থায় পাওয়া গেছে এবং কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group