| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে টেকসই কৃষি উন্নয়নে ৩ দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শুরু

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 15-06-2026 ইং
  • 621 বার পঠিত
ফেনীতে টেকসই কৃষি উন্নয়নে   ৩ দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শুরু
ছবির ক্যাপশন: ফেনীতে টেকসই কৃষি উন্নয়নে ৩ দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শুরু


স্টার লাইন ডেস্ক:

ফেনীতে টেকসই কৃষি উৎপাদন ও কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৩ দিনব্যাপী ‘কৃষক-কৃষাণী প্রশিক্ষণ’ কর্মসূচি শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে ফেনী সদর উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

চলতি ২০২৫-২৬ অর্থ বছরের চট্টগ্রাম কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এই বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফেনী সদর। গতকাল সোমবার সকাল ৯ টায় শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মশালাটি আগামী ১৭ জুন পর্যন্ত চলবে। ৩ দিনব্যাপী এই আয়োজনে ফেনী সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে নির্বাচিত কৃষক ও কৃষাণীরা অংশ নিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আতিক উল্লাহ। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে কৃষি খাতকে এগিয়ে নিতে পরিবেশবান্ধব ও টেকসই প্রযুক্তির ব্যবহার অপরিহার্য।

অনুষ্ঠানে ফেনী সদর উপজেলা কৃষি অফিসার মো. মহিউদ্দিন বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে কৃষকেরা আধুনিক চাষাবাদ পদ্ধতি, মাটির স্বাস্থ্য রক্ষা এবং উন্নত প্রযুক্তির সঠিক ব্যবহার সম্পর্কে বাস্তবমুখী জ্ঞান লাভ করতে পারবেন। এটি এই অঞ্চলের সামগ্রিক কৃষি সমৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত হর্টিকালচার উপপরিচালক জনাব মোহাম্মদ লোকমান ও ফেনী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অর্জুন কুমার রায়। এ ছাড়া স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত থেকে কৃষকদের বিভিন্ন কারিগরি বিষয়ে দিকনির্দেশনা ও প্রশিক্ষণ প্রদান করছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group