| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে বালক অনূর্ধ্ব ১৪ টি-১০ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 15-06-2026 ইং
  • 610 বার পঠিত
ফেনীতে বালক অনূর্ধ্ব ১৪ টি-১০ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: ফেনীতে বালক অনূর্ধ্ব ১৪ টি-১০ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত


‎স্টার লাইন ডেস্ক:

‎ফেনীতে বালকদের (অনূর্ধ্ব ১৪) অংশগ্রহণে টি-১০ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় শহরের ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে এই ক্রিকেট  প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎গতকাল সোমবার বিকেলে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মো: বকতিয়ার রহমান গাজীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার। 

‎এতে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জেলা ক্রিকেট কোচ রিয়াজ উদ্দিন রবিন, ক্রীড়া সংগঠক ইজাবুর রহমান টিটু, আম্পায়ার আবদুল আহাদ প্রমুখ।

‎উল্লেখ যে, ক্রিকেট প্রতিযোগিতায় চারটি দল লাল, সবুজ, নীল ও সাদা দলে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

‎প্রতিযোগিতার ফাইনাল খেলায় সবুজ দল ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮৩ রান করে জবাবে নীল দল ৮৪ রানের টার্গেটে খেলতে নেমে ৯ ওভার ৪ বল খেলে ৫ উইকেট হারিয়ে ৮৫ রান করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group