| বঙ্গাব্দ
ad728
ad728

বিজয় সিংহ দিঘির পাড়ে পরিবেশ ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 12-06-2026 ইং
  • 5322 বার পঠিত
বিজয় সিংহ দিঘির পাড়ে পরিবেশ ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি
ছবির ক্যাপশন: বিজয় সিংহ দিঘির পাড়ে পরিবেশ ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি


নিজস্ব প্রতিনিধি:

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্কের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ফেনী সার্কিট হাউস সংলগ্ন বিজয় সিংহ দিঘির পাড়ে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্কের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল বিন মাহমুদুল, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফয়সাল আহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদাউছ আহাম্মদ, কমল চন্দ্র রায়, যুগ্ম কোষাধ্যক্ষ আজিজুল ইসলাম তুহিন, দপ্তর সম্পাদক রাকিব মাহমুদ ও মোঃ মারুফসহ  সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল বিন মাহমুদুল বলেন, আমরা বছরব্যাপী বৃক্ষরোপণ ও পরিচর্যা, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন সভা সেমিনার ও কর্মসূচির আয়োজন করে থাকি। এরই ধারাবাহিকতায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজকের বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বৃক্ষ শুধু আমাদের অঙ্েিজন সরবরাহ করে না, বরং একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাছ লাগান, প্রকৃতি ও নিজেকে বাঁচান।

প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফয়সাল আহাম্মদ বলেন, ইট-পাথরের যান্ত্রিক নগরায়ণের এই সময়ে সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ দূষণ কমাতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষায় সবাইকে আরও বেশি করে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group