নিজস্ব প্রতিনিধি:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্কের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ফেনী সার্কিট হাউস সংলগ্ন বিজয় সিংহ দিঘির পাড়ে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্কের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল বিন মাহমুদুল, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফয়সাল আহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদাউছ আহাম্মদ, কমল চন্দ্র রায়, যুগ্ম কোষাধ্যক্ষ আজিজুল ইসলাম তুহিন, দপ্তর সম্পাদক রাকিব মাহমুদ ও মোঃ মারুফসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল বিন মাহমুদুল বলেন, আমরা বছরব্যাপী বৃক্ষরোপণ ও পরিচর্যা, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন সভা সেমিনার ও কর্মসূচির আয়োজন করে থাকি। এরই ধারাবাহিকতায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজকের বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বৃক্ষ শুধু আমাদের অঙ্েিজন সরবরাহ করে না, বরং একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাছ লাগান, প্রকৃতি ও নিজেকে বাঁচান।
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফয়সাল আহাম্মদ বলেন, ইট-পাথরের যান্ত্রিক নগরায়ণের এই সময়ে সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ দূষণ কমাতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষায় সবাইকে আরও বেশি করে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |