শহর প্রতিনিধি
ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন ২০২৬ইং এর তফসীল অনুযায়ী গতকাল ও আজ মনোনয়নপত্র সংগ্রহ চলছে। ধার্য্য তারিখ অনুযায়ি মনোনয়নপত্র সংগ্রহের প্রথমদিনে ২৪ পদের মধ্যে ৫ পদে স্বতন্ত্র প্রার্থীরা ফরম সংগ্রহ করেছেন।
ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সেক্রেটারি (ভারপ্রাপ্ত) মেহেরাব হোসেন রিয়াদ তথ্যটি নিশ্চিত করেছেন। মনোনয়নপত্র সংগ্রহকারী সাংবাদিক এন এন জীবন বলেন, প্রতিদ্বন্ধিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছি।
চেম্বার সূত্রে জানা যায়, জুনিয়র সহ-সভাপতি পদে কাজী জামাল উদ্দিন ও সাইদুল মিল্লাত মুক্তা, পরিচালক পদে সাংবাদিক এন এন জীবন, কাজী শাহ আলম রিপন ও মো: শাহ আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছে। ৪ মে ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের তফসীল ঘোষণা করা হয়েছে। জিপি মো: নুরুল আমিন খানকে চেয়ারম্যান ও ফেনী জয়নাল হাজারী কলেজের অধ্যক্ষ এনামুল হক ও ফেনী সরকারি পাইলট হাই স্কুলের শিক্ষক গোলাম হায়দার মজুমদারকে সদস্য করে নির্বাচন কমিশন গঠন করা হয়।
ঘোষিত তফসীল অনুযায়ী বুধবার ও বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করার দিন ধার্য করা হয়। ১৩ জুন বিকাল ৩ টায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র বিক্রির শেষ দিন। আগামী ২৭ জুন সকাল ১০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের চূড়ান্ত ফলাফল ৩০ জুন মঙ্গলবার দুপুর ২টায় প্রকাশ করা হবে বলে নির্বাচনী তফসীলে উল্লেখ রয়েছে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |