| বঙ্গাব্দ
ad728
ad728

নিখোঁজের ২৮ ঘণ্টা পর মেঘনা থেকে শিশুর লাশ উদ্ধার

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 10-06-2026 ইং
  • 402 বার পঠিত
নিখোঁজের ২৮ ঘণ্টা পর মেঘনা থেকে শিশুর লাশ উদ্ধার
ছবির ক্যাপশন: নিখোঁজের ২৮ ঘণ্টা পর মেঘনা থেকে শিশুর লাশ উদ্ধার


নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর হাতিয়ায় বাবার জন্য খাবার নিয়ে নদীর তীরে গিয়ে মেঘনা নদীতে নিখোঁজ হওয়া ৬ বছর বয়সী শিশু তামিমের মরদেহ ২৮ ঘণ্টা পর উদ্ধার করেছে কোস্ট গার্ড।

গতকাল বুধবার বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার তমরদ্দি ইউনিয়নের চর আতাউরের দক্ষিণ পাশের মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম চরচেঙ্গা গ্রামের পাশের নদীতে তামিম নিখোঁজ হয়।

নিহত তামিম পশ্চিম চরচেঙ্গা গ্রামের জেলে শাহাদাত হোসেনের ছেলে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবারও শাহাদাত হোসেন মাছ ধরতে মেঘনা নদীতে যান। দুপুরে বাবার জন্য খাবার নিয়ে নদীর তীরে যায় তামিম। খাবার খাওয়ার পর শাহাদাত নদীর পাড়ে উঠে চা পান করছিলেন। এ সময় তামিম তার সমবয়সী এক চাচাতো ভাইয়ের সঙ্গে নদীর তীরে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে নদীতে পড়ে যায়।

ঘটনাটি দেখে সঙ্গে থাকা চাচাতো ভাই দৌড়ে গিয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে স্বজন ও স্থানীয় লোকজন দীর্ঘ সময় নদীতে খোঁজাখুঁজি চালালেও তামিমের কোনো সন্ধান পাওয়া যায়নি।

গতকাল বুধবার সকাল থেকে ভোলা থেকে আসা একটি ডুবুরি দল নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। বিকেল পৌনে ছয়টার দিকে তমরদ্দি ইউনিয়নের চর আতাউরের দক্ষিণে মেঘনা নদী থেকে কোস্ট গার্ড তামিমের মরদেহ উদ্ধার করে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, হাতিয়ায় ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের নিজস্ব কোনো ডুবুরি দল না থাকায় তাৎক্ষণিকভাবে পানির নিচে উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। তবে বুধবার বিকেলে কোস্ট গার্ড শিশুটির মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group