মিরসরাই প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাই প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় ২০২৪-২৬ মেয়াদের কমিটি বিলুপ্তির মধ্য দিয়ে ৩ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে কালের কণ্ঠ মাল্টিমিডিয়া চট্টগ্রাম ব্যুরো প্রধান এনায়েত হোসেন মিঠুকে আহবায়ক করা হয়েছে। এছাড়া ক্লাবের সাবেক সহ-সভাপতি দিদারুল আলম ভূঁইয়া ও ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য কামাল উদ্দিন বিটুকে সদস্য মনোনিত করা হয়েছে।
জানা গেছে, কার্যনির্বাহী কমিটির সর্বশেষ সভায় মিরসরাই প্রেস ক্লাব গঠনতন্ত্রের (তৃতীয় সংশোধনী) অনুচ্ছেদ ১৫ এর ১ নম্বর ধারা মোতাবেক ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করা হয়। পরে ৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি আগামী ৬০ দিনের মধ্যে নতুন কার্যনির্বাহী কমিটি গঠনে নির্বাচনের উদ্যোগ নেবে। এছাড়া সম্মেলন প্রস্তুতি উপ-কমিটি, অর্থ উপ-কমিটি এবং প্রচার ও প্রকাশনা উপ-কমিটি গঠন করা হয়েছে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |