| বঙ্গাব্দ
ad728
ad728

পরিবেশ দিবসে পরিবেশ রক্ষার দাবী সোনাগাজী পৌরসভার বর্জ্য লোকালয়ে ফেলার প্রতিবাদে মানববন্ধন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 05-06-2026 ইং
  • 573 বার পঠিত
পরিবেশ দিবসে পরিবেশ রক্ষার দাবী  সোনাগাজী পৌরসভার বর্জ্য লোকালয়ে ফেলার প্রতিবাদে মানববন্ধন
ছবির ক্যাপশন: পরিবেশ দিবসে পরিবেশ রক্ষার দাবী সোনাগাজী পৌরসভার বর্জ্য লোকালয়ে ফেলার প্রতিবাদে মানববন্ধন


সোনাগাজী প্রতিনিধি 

ফেনীর সোনাগাজী পৌরসভার বর্জ্য মতিগঞ্জ ইউনিয়নের লোকালয়ে ফেলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করছেন এলাকাবাসী।

গতকাল শুক্রবার দুপুরে সোনাগাজী-ফেনী আঞ্চলিক মহাসড়কের ছাদেকের টেক নামক স্থানে তারা এ কর্মসূচি পালন করেন।

এসময় বক্তারা বলেন, পরিবেশ দিবসে আজ আমরা পরিবেশ রক্ষার দাবীতে রাস্তায় নামতে হলো। গত কয়েক মাস যাবৎ হঠাৎ করে সোনাগাজী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা সম্পূর্ণ বেআইনীভাবে পৌরসভার বর্জ্য মতিগঞ্জ ইউনিয়নের সোনাগাজী-ফেনী আঞ্চলিক মহাসড়কের পাশে ফেলছেন। এতে পরিবেশ দূষণের পাশাপাশি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে দিন যাপন করছেন স্থানীয়রা। তাদের দাবি চর্ম রোগ ও শ্বাস কষ্ট সহ নানা রোগে আক্রাস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ। 

মানববন্ধনে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলনের সভাপতিত্বে  বক্তব্য রাখেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম, কদম তলা নূরীয়া মাদরাসার মুহতামিম মাও. রহমত উল্লাহ, স্থানীয় বাসিন্দা সাখাওত হোসেন রায়হান, ব্যবসায়ী সানা উল্যাহ, এমএইচ মাহফুজ ও এহতেশামুল হক প্রমূখ।

বক্তারা আরও বলেন, আগামী ১৫ দিনের মধ্যে ওই স্থানে পৌরসভার বর্জ্য ফেলা বন্ধ না করা হলে এলাকাবাসী কঠোর কর্মসূচি পালন করবেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group