পরশুরাম প্রতিনিধ:
পরশুরাম বাজারে পথচারীদের নির্বিঘ্নে চলাচলের স্বার্থে এবং যানজট নিরসনে ফুটপাত অবমুক্তকরণে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে ফুটপাত ও রাস্তা দখল করে অবৈধভাবে দোকানপাটের মালামাল ও মোটরসাইকেল রাখার দায়ে বিভিন্ন দোকানকে মোট ৪,০০০ টাকা জরিমানা করা হয়।
গতকাল বুধবার পরশুরাম বাজারের প্রধান সড়ক ও এর আশপাশের এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একশ্রেণীর ব্যবসায়ী ও অসচেতন চালক বাজারের ফুটপাত এবং মূল রাস্তার একাংশ দখল করে মালামাল ও মোটরসাইকেল পার্কিং করে রাখছিলেন। এতে বাজারে আসা সাধারণ পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল এবং সৃষ্টি হচ্ছিল তীব্র যানজটের। ফুটপাত সাধারণ মানুষের হাঁটার জন্য, ব্যবসার জন্য নয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম শাফায়েত আখতার নূর বলেন, বাজারকে যানজটমুক্ত ও সাধারণ মানুষের চলাচল সহজ করতে এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
অভিযান চলাকালীন সময়ে রাস্তার ওপর অবৈধভাবে পার্কিং করে রাখা বেশ কিছু মোটরসাইকেল সরিয়ে দেওয়া হয় এবং ফুটপাতে রাখা বিভিন্ন দোকানের মালামাল জব্দ ও অপসারণ করে ফুটপাত সম্পূর্ণ খালি করা হয়। একই সাথে ভবিষ্যতে আর কখনো ফুটপাত দখল না করার জন্য ব্যবসায়ীদের চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়।
কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাজারে আসা সাধারণ ক্রেতা ও স্থানীয় পথচারীরা। তারা জানান, নিয়মিত এমন অভিযান পরিচালনা করলে পরশুরাম বাজার চিরতরে যানজট ও দখলমুক্ত থাকবে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |