নিজস্ব প্রতিনিধি:
ফেনীর ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নে জগতপুর স্পোর্টস এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত জগতপুর ফুটবল লীগ (জেপিএল)-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।
শনিবার বিকালে জগতপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাইনাল ম্যাচে জগতপুর স্টাইকার ও জগতপুর লিজেন্ড মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় জগতপুর স্টাইকার ৩-২ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে জগতপুর স্পোর্টস এসোসিয়েশনের সভাপতি আমজাদ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা ও কেডিএস গ্রুপের জেনারেল ম্যানেজার কাজী শাহেদ জামিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী কনসেপ্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম ভূঁইয়া, গ্লোবাল ব্যাংকের পরিচালক এস. এম. আব্দুল মুসাব্বির, বীর মুক্তিযোদ্ধা ও ফুলগাজী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাশার মজুমদার, জগতপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুর হক ভূঁইয়া, স্টারটেক টেকনোলজির পরিচালক মাজহারুল ইসলাম ভূঁইয়া, আনিসুর রহমান শাহীন, নজরুল ইসলাম, আনিসুর রহমান মজুমদার, ক্রীড়াবিদ আসলাম হোসেন সানি এবং আনোয়ার হোসেন খোকন।
প্রধান অতিথির বক্তব্যে ক্লাবের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ জামিল বলেন, “তরুণদের মাদক থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি উৎসাহিত করতে জগতপুরবাসী সবসময় কাজ করে যাচ্ছে। আমরা চাই তরুণ সমাজ খেলাধুলা ও শিক্ষার মাধ্যমে নিজেদের গড়ে তুলে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখুক।”
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |