| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে মসলা ভাঙ্গার মিলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান ২ ব্যবসায়ীর দেড় লক্ষ টাকা জরিমানা আদায়

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 24-05-2026 ইং
  • 448 বার পঠিত
ফেনীতে মসলা ভাঙ্গার মিলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান  ২ ব্যবসায়ীর দেড় লক্ষ টাকা জরিমানা আদায়
ছবির ক্যাপশন: ফেনীতে মসলা ভাঙ্গার মিলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান ২ ব্যবসায়ীর দেড় লক্ষ টাকা জরিমানা আদায়


নিজস্ব প্রতিনিধি

ফেনীতে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মসলা ভাঙ্গার মিলে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। 

গতকাল রবিবার বিকালে ফেনী শহরের ইসলামপুর রোডের আবু বকর সড়কে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চয়ন বড়ুয়া ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ শামসুল আরেফিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ফরিদ মিয়ার মসলা ব্যবসা ও মসলা ভাঙ্গার প্রতিষ্ঠানে কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও  হায়দার মিয়ার মসলা ভাঙ্গার মিলে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ শামসুল আরেফিন জানান, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ভেজাল মসলা তৈরী ও বাজারজাত বন্ধে এ ধরনের অভিযান চলমান রাখা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group