স্টাফ রিপোর্টার
ফেনী সদর উপজেলার ফাজিলপুর ওয়ালিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা ও ধলিয়া ইউনিয়নের দৌলতপুর হক বাহাদুর উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
গতকাল শনিবার পৃথক অনুষ্ঠানের মাধ্যমে চারতলা বিশিষ্ট ভবনের একতলা নির্মাণ কাজের উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। একই সঙ্গে দুই শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও নগদ অর্থ প্রদান করা হয়।
গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় ফাজিলপুর ওয়ালিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসায় আয়োজিত অনুষ্ঠানে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর মাদরাসা অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। বক্তব্য শেষে তিনি জিপিএ-৫ প্রাপ্ত ১৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেন ।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও মাদরাসা গভর্নিং বডির সভাপতি ফাতিমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ছায়েদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম বড়ুয়া, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, বিএনপি নেতা রাশেদ খান এবং সাউথ-ইস্ট ডিগ্রি কলেজের হিতৈষী সদস্য ও ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাইন উদ্দিন খন্দকার।
এর আগে সকাল ১০টায় ধলিয়া ইউনিয়নের দৌলতপুর হক বাহাদুর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। সেখানেও তিনি বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত তিন শিক্ষার্থীদের হাতে সম্মানন স্মারক ও নগত অর্থ প্রদান করেন ।
বিদ্যালয়ের সাবেক সভাপতি এনামুল হক কালাম বাহাদুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, জেলা শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম বড়ুয়া, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, যুগ্ম আহ্বায়ক তপন কর, জেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন জসিম, বিএনপি নেতা রাশেদ খান, ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ফোরকান, সাধারণ সম্পাদক নুর নবী এবং কালিদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি সিরাজুল ইসলাম।
সভাপতির বক্তব্যে এনামুল হক কালাম বাহাদুর বিদ্যালয়কে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংমুক্ত রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর নবী। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বিশিষ্ট শিল্পপতি জহিরুল হক কামরুল।
শিক্ষার মান উন্নয়নে ব্যাপক গুরুত্ব দিচ্ছে সরকার
- অধ্যাপক জয়নাল আবেদীন এমপি
ফেনী-২ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন বলেছেন, শিক্ষার মান উন্নয়নে সরকার শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। পর্যায়ক্রমে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, ইতিমধ্যে ফাজিলপুর ওয়ালিয়া ফাজিল মাদ্রাসা ও দৌলতপুর হক বাহাদুর উচ্চ বিদ্যালয় চারতলা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। ওয়ালিয়া মাদ্রাসার প্রথম তলার নির্মাণ কাজের জন্য ১ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী অর্থবছরে আরও বরাদ্দ পাওয়া গেলে পর্যায়ক্রমে চারতলা ভবনের নির্মাণকাজ সম্পন্ন করা সম্ভব হবে। এছাড়া মাদ্রাসা প্রতিষ্ঠানের পুরোনো ভবনটিও জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হবে। তিনি আশা প্রকাশ করেন, প্রতিষ্ঠানটি উন্নয়ন ও সমৃদ্ধির মাধ্যমে একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।
তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান ফেনী জেলায় মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। ইতোমধ্যে জেলার বেশ কয়েকটি উন্নয়ন কাজ শুরু হয়েছে।
অধ্যাপক জয়নাল আবেদীন বলেন, প্রতিদিন বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য আবেদন আসে। তবে যেসব কাজ বেশি জরুরি, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।
মাদক প্রসঙ্গে তিনি বলেন, বিগত সরকারের সময়ে দেশে মাদকের বিস্তার ঘটেছে। সন্তানদের প্রতি পরিবার ও শিক্ষকদের আরও সচেতন হতে হবে। তাদের পড়াশোনার প্রতি মনোযোগী করতে হবে। কোনো শিক্ষার্থী মাদকের সঙ্গে জড়িত থাকলে তাকে প্রশ্রয় না দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এজন্য সরকার শিক্ষার মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছে।
গতকাল শনিবার সদর উপজেলার দৌলতপুর হক বাহাদুর উচ্চ বিদ্যালয় ও ফাজিলপুর ওয়ালিয়া ফাজিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের এ-প্লাসপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেন তিনি।
শিক্ষার অবকাঠামো উন্নয়নে আরও একটি ভবন প্রয়োজন
- অতিরিক্ত জেলা প্রশাসক
ফেনী প্রতিনিধি
ফাজিলপুর ওয়ালিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার অবকাঠামো উন্নয়নে আরও একটি নতুন ভবনের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক ও মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ফাতিমা সুলতানা।
তিনি বলেন, মাদ্রাসাটির সকল ভবন বর্তমানে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে পুরোনো ভবনে ঝুঁকিপূর্ণ পরিবেশে শ্রেণি কার্যক্রম পরিচালিত হচ্ছে। ২০২৪ সালের বন্যায় ভবনগুলো আরও ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে চারতলা বিশিষ্ট একটি নতুন ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। তবে পুরোনো ভবনে পাঠদান চলাকালে শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কের মধ্যে থাকেন। বিশেষ করে মাদ্রাসার মূল ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাই শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আরও একটি ভবন নির্মাণের জন্য সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীনের মাধ্যমে প্রয়োজনীয় সুপারিশ করার আহ্বান জানান তিনি।
ফাতিমা সুলতানা বলেন, এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে অনেক শিক্ষার্থী দেশে-বিদেশে সুনামের সঙ্গে প্রতিষ্ঠিত হয়েছেন। মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন হলে শিক্ষার মান আরও বৃদ্ধি পাবে।
এদিকে একইদিন দৌলতপুর হক বাহাদুর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ভবনের নির্মাণকাজ শেষ হলে শিক্ষার্থীরা উপকৃত হবে এবং পাঠদান কার্যক্রম আরও নিরবচ্ছিন্নভাবে পরিচালনা করা সম্ভব হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ ধরে রাখতে সবাইকে সচেতন থাকতে হবে। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনার সন্তান কোথায় যাচ্ছে, কী করছে-সেদিকে খেয়াল রাখুন। কিশোর গ্যাং প্রতিরোধে পরিবার ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। কারণ আজকের শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ।”
গতকাল শনিবার সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর হক বাহাদুর উচ্চ বিদ্যালয় ও ফাজিলপুর ওয়ালিয়া ফাজিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তারা এসব কথা বলেন।
কিশোর গ্যাং প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বাহারের
জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেছেন, সমাজে অসংখ্য উন্নয়ন কাজ হবে, সমাজও পরিবর্তন হবে। কিন্তু কিশোর গ্যাং প্রতিহত করতে না পারলে এসব উন্নয়নের সুফল পুরোপুরি পাওয়া যাবে না। কারণ কিশোর গ্যাং বর্তমানে সমাজের জন্য এক ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে, যা সন্ত্রাস, মাদক, ইভটিজিংসহ নানা অপরাধের জন্ম দিচ্ছে।
তিনি বলেন, উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি কিশোর গ্যাং প্রতিরোধে সবাইকে গুরুত্ব দিতে হবে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এতে সমাজে ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি সরকারের ভাবমূর্তিও উজ্জ্বল হবে।
গতকাল শনিবার সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর হক বাহাদুর উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২ কোটি টাকা ব্যয় শিক্ষা ভবন নির্মাণকাজের উদ্বোধন
ফেনী সদর উপজেলার ফাজিলপুর ওয়ালিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা ও ধলিয়া ইউনিয়নের দৌলতপুর হক বাহাদুর উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় শনিবার পৃথক অনুষ্ঠানের মাধ্যমে ভবন দুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, দুইটি প্রতিষ্ঠানের ভবন নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ২ কোটি ১১ লাখ ৪৮ হাজার ৯০০ টাকা। এর মধ্যে ২০২২-২৩ অর্থবছরে ফাজিলপুর ওয়ালিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার চারতলা বিশিষ্ট ভবনের একতলা নির্মাণকাজের জন্য চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৩০ লাখ ৭৩ হাজার ৯০০ টাকা। এ প্রকল্পের কার্যাদেশ ২০২৫ সালের জুলাই মাসে প্রদান করা হয়। কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হক ট্রেডার্স।
অন্যদিকে, ২০২০-২১ অর্থবছরের আওতায় ধলিয়া ইউনিয়নের দৌলতপুর হক বাহাদুর উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট ভবনের একতলা নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। এ প্রকল্পের চুক্তিমূল্য ৮০ লাখ ৭৫ হাজার টাকা। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে কার্যাদেশ প্রদান করা হয়। নির্মাণকাজ বাস্তবায়ন করছে মেসার্স যমুনা এন্টারপ্রাইজ।
এ বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম বড়ুয়া বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই ভবন দুটির নির্মাণকাজ সম্পন্ন করা হবে। এজন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |