| বঙ্গাব্দ
ad728
ad728

দুর্নীতিবিরোধী বক্তব্যে পুরস্কার পেল ৩০ বিতার্কিক

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 19-05-2026 ইং
  • 1439 বার পঠিত
দুর্নীতিবিরোধী বক্তব্যে পুরস্কার পেল ৩০ বিতার্কিক
ছবির ক্যাপশন: দুর্নীতিবিরোধী বক্তব্যে পুরস্কার পেল ৩০ বিতার্কিক


চৌদ্দগ্রাম প্রতিনিধি 

কুমিল্লার চৌদ্দগ্রামে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ শীর্ষক প্রতিপাদ্যে দিনব্যাপী দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল মঙ্গলবার চৌদ্দগ্রাম উপজেলা মিলনায়তনে জেলা দুর্নীতি দমন কমিশন কুমিল্লার সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায়  এ প্রতিযোগিতা সম্পন্ন হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতায় বিজয়ী ও রানার্সআপ দলসহ ৩০ বিতার্কিক শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল আমিন।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মোতাহার হোসেন জামালের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি চৌদ্দগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেনের পরিচালনায় মডারেটর ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন, বিচারক ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, ভেটিনারী সার্জন ডা: লাভলু মিয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এ আর বাচ্চু খাঁ, চৌদ্দগ্রাম হাজী জাফর আলী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুপম সেন গুপ্ত, চৌদ্দগ্রাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আসাদ উল্লাহ ভুঁইয়া, সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ, সৈয়দা তাহেরা বেগমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয় চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয় ও রানার্সআপ হয় মুন্সিরহাট তাহেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group