| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে মজিবুর রহমান মঞ্জুর উদ্বেগ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 13-05-2026 ইং
  • 426 বার পঠিত
ফেনীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে মজিবুর রহমান মঞ্জুর উদ্বেগ
ছবির ক্যাপশন: ফেনীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে মজিবুর রহমান মঞ্জুর উদ্বেগ


শহর প্রতিনিধি 

ফেনীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। গতকাল বুধবার এক বিবৃতিতে মঞ্জু ফেনীর পরিস্থিতির অবনতির কথা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে এবি পার্টির চেয়ারম্যান বলেন, ফেনীতে আশঙ্কাজনকভাবে খুন ও রাহাজানির সংখ্যা বেড়েই চলেছে। ফেনীর মানুষ আজ তাদের জানমালের নিরাপত্তা নিয়ে বেশ শঙ্কিত। 

তিনি বলেন, গত বৃহস্পতিবার (০৭ মে) ফুলগাজীর সীমান্তবর্তী এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ, পাশাপাশি গত শনিবার  দাগনভূঁইয়ার রাজাপুর ইউনিয়নে মাদকাসক্ত ছেলের আঘাতে মা নিহত, বাবা ও বোন গুরুতর আহত হওয়ার মত ঘটনা ঘটে। একই দিন পরশুরাম উপজেলার খন্দকিয়া গ্রামের মুহুরীর চর এলাকা থেকে মহন্ত কুমার দাস নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিবৃতিতে আরো বলা হয়, গত সোমবার দাগনভূঞা পৌরসভার ০৯ নম্বর ওয়ার্ডের আমানুল্লাহপুরের দাসপাড়া এলাকা থেকে মোহাম্মদ হাসান নামে ১৮ মাস বয়সী এক নিখোঁজ শিশুর মরদেহ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ, গতকাল ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের পশ্চিম জের কাছাড় এলাকায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রতিদিন খবরের কাগজে এ রকম হত্যাকাণ্ড ও অস্বাভাবিক মৃত্যুর খবর আমাদের উদ্বিগ্ন করে তুলছে।’ 

হত্যাকান্ডের শিকার পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে তিনি তাদের যথাযথ ক্ষতিপূরণ ও আইনী সহায়তা প্রদানে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। পাশাপাশি ফেনীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষার জন্য সংশ্লিষ্টদের অবহেলা বা গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group