| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ - অধ্যাপক এম এ খালেক

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 12-05-2026 ইং
  • 1847 বার পঠিত
ফেনী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ  - অধ্যাপক এম এ খালেক
ছবির ক্যাপশন: ফেনী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ - অধ্যাপক এম এ খালেক


স্টাফ রিপোর্টার 

ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক বলেছেন, একসময় প্রতিবন্ধীদের সমাজের বোঝা মনে করা হতো। কিন্তু তারা সমাজের বোঝা নয়, বরং সমাজের গুরুত্বপূর্ণ একটি অংশ ও সম্পদ। তাদের প্রতি যত্ন ও গুরুত্ব দিলে সুপ্ত প্রতিভা বিকশিত হবে এবং সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে তারা ভূমিকা রাখতে সক্ষম হবে। জেলা পরিষদের পক্ষ থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

গতকাল মঙ্গলবার দুপুরে ফেনী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এ কে এম ফাহাদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকারিয়া, পৌর বিদ্যানিকেতন স্কুল পরিচালনা কমিটির সদস্য গোলাম হায়দার, সুইড বাংলাদেশ ফেনী জেলা সভাপতি আবুল কালাম আজাদ, নির্বাহী সচিব অ্যাডভোকেট সমীর কর ও সহ-সভাপতি কাজী জামাল উদ্দিন।

বিদ্যালয়ের জুনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক সৈয়দা তহুরা আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে ১৫টি ইভেন্টে অংশ নেওয়া ৭০ জন বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group