| বঙ্গাব্দ
ad728
ad728

ছাগলনাইয়ায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 11-05-2026 ইং
  • 3889 বার পঠিত
ছাগলনাইয়ায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন
ছবির ক্যাপশন: ছাগলনাইয়ায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন


ছাগলনাইয়া প্রতিনিধি 

পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরীবেশের দাবিতে ছাগলনাইয়ায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল সোমবার সকালে ছাগলনাইয়া পৌর শহরের ডাকবাংলা রোড়ে পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্ম পরিবেশের দাবিতে ফার্মাসিটিক্যাল রিপেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন-ফারিয়া এর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় ফার্মাসিটিক্যাল রিপেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন-ফারিয়ার ছাগলনাইয়া উপজেলা শাখার সভাপতি বাবু খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক সুজন আচার্য্য, বর্তমান সদস্য আবু সায়েদ, সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফ প্রমূখ।

এসময় ছাগলনাইয়া উপজেলায় কর্মরত বিভিন্ন ওষুধ কোম্পানির শতাধিক বিক্রয় প্রতিনিধি উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে আটককৃতদের নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে, অন্যথায় বৃহৎ আন্দোলন গড়ে তুলে কর্মবিরতির মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব। ঔষধ কোম্পানির প্রতিনিধিরা সবাই উচ্চশিক্ষিত, আমাদের সহকর্মী ভাইদেরকে দালাল হিসেবে গ্রেফতার করে জেল হাজতে রাখা হয়েছে। সরকারের কাছে জোর দাবি জানাই অবিলম্বে তাদের নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে এবং আমাদের নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টির জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বক্তারা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group