| বঙ্গাব্দ
ad728
ad728

সোনাগাজী জি.ভা. সমাজকল্যাণ ইয়ুথ ফাউন্ডেশনের সচেতনতামূলক সভা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 08-05-2026 ইং
  • 12826 বার পঠিত
সোনাগাজী জি.ভা. সমাজকল্যাণ ইয়ুথ ফাউন্ডেশনের  সচেতনতামূলক সভা
ছবির ক্যাপশন: সোনাগাজী জি.ভা. সমাজকল্যাণ ইয়ুথ ফাউন্ডেশনের সচেতনতামূলক সভা


সোনাগাজী প্রতিনিধি 

সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নে মাদক, কিশোরগ্যাং, চুরি-ডাকাতি ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

গত বৃহস্পতিবার বিকেলে মতিগঞ্জ ইউনিয়নস্থ জি.ভা. সমাজকল্যাণ ইয়ুথ ফাউন্ডেশনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর সার্বিক সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়। 

সভায় ফাউন্ডেশনের সভাপতি মীর হোসেন পুলকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক আবদুল হামিদ। 

ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ ইকবাল হোসাঈনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ শফিকুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর প্রসিকিউটর নুর মোহাম্মদ, মতিগঞ্জ ইউনিয়ন বিট পুলিশের ইনচার্জ এসআই মোঃ আজগর হোসেন এবং বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোকাররম আলী চৌধুরী শাহাদ। 

সভায় বক্তারা বলেন, সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে কিশোরগ্যাং ও মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়। 

এসময় আরও বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন এবং সহ-সভাপতি মোস্তফা আল হোসাইন রোমান। অনুষ্ঠানে স্থানীয়দের মধ্যে হুমায়ুন কবির, আরিফুল ইসলাম, সাইদুর রহমান সবুজ, প্রবাসী মাঈন উদ্দিন, নুর আলমসহ বিপুল সংখ্যক স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group