দাগনভূঞা প্রতিনিধি
পরিচ্ছন্ন পৌরসভা গড়ার লক্ষ্যে দাগনভূঞা পৌরসভা ও এইড বাংলাদেশ এর যৌথ উদ্যোগে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের শুভ উদ্বোধন গতকাল মঙ্গলবার সকালে দাগনভূঞা জিরো পয়েন্টে করা হয়।
উদ্বোধনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, দাগনভূঞা মাধ্যমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন, বিটিভির ফেনী জেলা প্রতিনিধি শওকত মাহমুদ, এইড বাংলাদেশের চেয়ারম্যান মোঃ আনিসুজ্জামান, এইড বাংলাদেশের নির্বাহী পরিচালক সাহিদা হোসেন সুইটি, প্রকল্প পরিচালক মোঃ নাজিমুল ইসলাম, দাগনভূঞা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইফতেখারুল আলম, পৌরসভার কর্মকর্তাগণ, বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই কার্যক্রমের মাধ্যমে পৌর এলাকায় পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্যসম্মত জীবনযাপন এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |