সংবাদ বিজ্ঞপ্তি
মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে ফেনীতে পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এ উপলক্ষে সোমবার (৪ মে) বিকেলে সাংবাদিক ইউনিয়ন ফেনীর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজাঝির দিঘীর পাড়স্থ সাংবাদিক ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালির উদ্বোধন করেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক রোমেন শর্মা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, ফেনী পৌরসভার সচিব শামসুদ্দিন, ফেনী জেলা স্কাউট কমিশনার ফরিদ আহম্মদ।
ইসলামিক ফাউন্ডেশন ফেনী সদর কর্মকর্তা শাহাদাত হোসেন।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম ফরায়েজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী ও আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খাঁন নয়ন এবং খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ উল্লাহ আহমেদী।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা সংহতি জানিয়ে বক্তব্য দেন। এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাপ্তাহিক আনন্দ তারকা সম্পাদক মামুনুর রশীদ মামুন, চ্যানেল ২৪ ও সমকাল ফেনী প্রতিনিধি দিলদার হোসেন স্বপন, বাংলাদেশ কৃষি ব্যাংক জাতীয়তাবাদী ফোরাম ফেনী জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম রাজু, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শুক দেবনাথ তপন, দৈনিক স্টার লাইন পত্রিকার নির্বাহী সম্পাদক ও রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মাইন উদ্দিন, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সিনিয়র সদস্য ও কালের কণ্ঠ প্রতিনিধি কামরুল হাসান লিটন, সাপ্তাহিক উদয়ন পত্রিকার সম্পাদক এমএ সাঈদ খান, বাংলাদেশ প্রেসক্লাব ফেনী জেলা কমিটির সভাপতি ও আরটিভি প্রতিনিধি আজাদ মালদার, দেশ টিভির প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আখতার, দৈনিক দিনকাল প্রতিনিধি মফিজুর রহমান, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সভাপতি শাহাদাত হোসেন, ইমরান পাটোয়ারী, নুরুজ্জামান সুমন, মোস্তাফিজুর রহমান সোহেল, শহিদুল ইসলাম ও ইকবাল হোসেনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, একটি সুস্থ ও গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে স্বাধীন গণমাধ্যমের বিকল্প নেই। ভয়ভীতি ও চাপের ঊর্ধ্বে থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।
অনুষ্ঠানে ফেনী সদরসহ দাগনভূঞা, সোনাগাজী, ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |