| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচন-২০২৬ মিলন-পিপুল পরিষদের থিম সং উদ্বোধন জিয়া-হারুন পরিষদের সকাল বিকাল গণসংযোগ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 04-05-2026 ইং
  • 422 বার পঠিত
ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচন-২০২৬  মিলন-পিপুল পরিষদের থিম সং উদ্বোধন  জিয়া-হারুন পরিষদের সকাল বিকাল গণসংযোগ
ছবির ক্যাপশন: ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচন-২০২৬ মিলন-পিপুল পরিষদের থিম সং উদ্বোধন জিয়া-হারুন পরিষদের সকাল বিকাল গণসংযোগ


স্টাফ রিপোর্টার

ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচন জমে উঠেছে। নির্বাচনে বিজয়ের লক্ষ্যে মিলন-পিপুল পরিষদের ২৭ সদস্য এবং জিয়া-হারুন পরিষদের ২৪ সদস্য সকাল বিকাল সম্মিলিত এবং ব্যক্তিগতভাবে নির্বাচনি প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

গতকাল রবিবার বিকালে ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচনে মিলন-পিপুল পরিষদের ছাতা প্রতীকের নির্বাচনি 'থিম সং' উদ্বোধন করা হয়েছে। শহরের বড় বাজারের সওদাগর পট্টি মোড়ে প্যানেলের সকল প্রার্থীদের উপস্থিতিতে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনের পর প্রার্থীরা ইসলামপুর রোড এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সম্মিলিতভাবে কুশল বিনিময় করে ভোট প্রার্থনা করেন। এসময় প্রার্থিরা পূর্ণাঙ্গ প্যানেলের ছবি সম্বলিত লিফলেট বিতরণ করে মাছ মার্কায় ভোট চান। 

এদিকে নির্বাচনি প্রচার কার্যক্রমে বসে নেই জিয়া-হারুন পরিষদের প্রার্থীরাও। গতকাল রবিবার সকালে জিয়া-হারুন পরিষদের প্রার্থিরা ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের জহিরিয়া মসজিদ থেকে সম্মিলিতভাবে গণসংযোগ শুরু করে। গণসংযোগটি স্টার লাইন টার্মিনাল পর্যন্ত এসে পূণরায় রাস্তার অপরপাশদিয়ে জহিরিয়া মসজিদে গিয়ে শেষ হয়। বিকেল বেলা জহিরিয়া মসজিদ থেকে শুরু হওয়া সম্মিলিত গণসংযোগ প্রচার কার্যক্রম শহরের ট্রাংক রোডে গিয়ে শেষ হয়। এসময় শহরের ব্যবসায়ী ও ভোটারদের মাছ প্রতিকে ভোট দেওয়ার জন্য আহ্বান করেন প্রার্থীরা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group