| বঙ্গাব্দ
ad728
ad728

চাঁদগাজী হাই স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 04-05-2026 ইং
  • 422 বার পঠিত
চাঁদগাজী হাই স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন
ছবির ক্যাপশন: চাঁদগাজী হাই স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন


ছাগলনাইয়া প্রতিনিধি 

ফেনী-১ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন, আজকে যারা শিক্ষার্থী আগামীতে তারা দেশ পরিচালনা করবে। শুধু লেখাপড়া করলে হবে না। সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগি হতে হবে। সুন্দর বাংলাদেশ বিনির্মানে আজকের শিক্ষার্থীদেরকে আগামীতে দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। আগামীতে এ শিক্ষার্থীদের মধ্য থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি করতে হলে এখন থেকেই কাজ করতে হবে। তিনি গতকাল ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের চাঁদগাজী হাই স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চাঁদগাজী হাই স্কুল অ্যান্ড কলেজের গভর্ণিং বডির সভাপতি হাছিনা আক্তারের সভাপতিত্বে ও প্রভাষক মোর্শেদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, ফেনী পরিষদের প্রশাসক প্রফেসর এম এ খালেক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এয়াকুব নবী, ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও নুর আহাম্মদ মজুমদার, সদস্য সচিব মোঃ আলমগীর বিএ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম কিবরিয়া। স্বগত বক্তব্য রাখেন চাঁদগাজী হাই স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ তাহেরা বেগম।

এসময় প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক ছাত্র-ছাত্রী, অভিভাবক ও নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group