| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনী আলীয়া মাদ্রাসার সেই ছাত্রদল নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় অপপ্রচারের অভিযোগ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 25-04-2026 ইং
  • 403 বার পঠিত
ফেনী আলীয়া মাদ্রাসার সেই ছাত্রদল নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় অপপ্রচারের অভিযোগ
ছবির ক্যাপশন: ফেনী আলীয়া মাদ্রাসার সেই ছাত্রদল নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় অপপ্রচারের অভিযোগ


স্টাফ রিপোর্টার:

ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের উত্তর ফতেহপুর গ্রামে ছাত্রদল নেতা সাইফুদ্দিন শিবলুর বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় অপপ্রচারের অভিযোগ উঠেছে। তবে অভিযুক্ত পক্ষ এসব অভিযোগ অ-^ীকার করেছে এবং পাল্টা হয়রানিমূলক মামলার অভিযোগও তুলেছে।

সাইফুদ্দিন শিবলু ফেনী আলিয়া কামিল মাদ্রাসা ছাত্রদলের সভাপতি। তাঁর পরিবার জানায়, প্রায় ১৯ দিন আগে জুমার নামাজের পর শর্শদি ইউনিয়ন যুবদলের সমন্বয় কমিটির সদস্য জাফর আহমদ মানিক ও তার সহযোগীরা শিবলুর মেজ ভাইকে মারধর করে আহত করে এবং তার হাত ভেঙে দেয়। একই সময় তাদের ২ কর্মীকে তুলে নিয়ে পাশের দেবীপুর এলাকার একটি ক্লাবে আটকে রাখা হয়।

অভিযোগ অনুযায়ী, ওই ঘটনার জের ধরে রাতে মানিকের নেতৃত্বে দেলোয়ার, জামাল, আরফান, রিয়াদ ও আলাউদ্দিনসহ কয়েকজন শিবলুর দুটি বসতঘরে গানপাউডার ঢেলে আগুন ধরিয়ে দেয়।

শিবলু ও তাঁর পরিবারের দাবি, ঘটনার পর থেকে অভিযুক্তরা তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। নিরাপত্তাহীনতার কারণে তারা নিজ বাড়িতে থাকতে পারছেন না বলেও জানান।

সাইফুদ্দিন শিবলু বলেন, “মাদক, অবৈধ মাটিকাটা ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলার কারণে আমার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এখনো তারা আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এবং আমাদের হুমকি দিচ্ছে। আমরা প্রশাসনের কাছে দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।”

অন্যদিকে, অভিযুক্ত জাফর আহমদ মানিক এসব অভিযোগ সম্পূর্ণ অ-^ীকার করে বলেন, “শিবলু যে অভিযোগগুলো করছে, সেগুলো মিথ্যা। আমরা এ ধরনের কোনো ঘটনার সঙ্গে জড়িত নই। বরং সে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বিএনপির নিবেদিত ৩২ জন কর্মীর নামে মামলা দিয়ে হয়রানি করছে।”

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group