শহর প্রতিনিধি:
ফেনীর সর্ববৃহৎ সামাজিক সংগঠন বন্ধুর বন্ধন বাংলাদেশের আয়োজনে যাকাত বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২১তম এ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে বাছাইকৃত ১০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে ৮লক্ষাধিক টাকার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
শুক্রবার বিকালে ফেনী শহরের ট্রাংক রোডস্থ শিশু নিকেতন স্কুল মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত মেজর মাহমুদ। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জিএম তাজউদ্দীন পলাশের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বন্ধুর বন্ধন বাংলাদেশের প্রধান সংগঠক নাজমুল করিম ভূঁইয়া সুমন, শিশু নিকেতন স্কুলের প্রধান শিক্ষক কামরুল ইসলাম, সংগঠক জালাল উদ্দিন বাবলু, সাবেক সভাপতি শেখ ফেরদৌস আনোয়ার মন্জু।
সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এম তাহের উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের যাকাত বিতরণ কমিটির আহবায়ক সাইফুল ইসলাম ফটিক।
বন্ধন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি জিএম তাজউদ্দীন পলাশ জানান, আমাদের সংগঠনের ২১ তম যাকাত বিতরণ অনুষ্ঠানে ২৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, ৩১টি সেলাইমেশিন, ৪টি টিউবওয়েল ও ৪৩ ব্যক্তিকে ঘর নির্মাণের জন্য ঢেউ টিন দেয়া হয়েছে। আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |