পরশুরাম প্রতিনিধি
পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীর পরশুরামে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে।
২৩ থেকে ২৯ এপ্রিল ব্যাপী দেশব্যাপী পালিত কর্মসূচির অংশ হিসেবে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে বাস্তবায়নে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে কনফারেন্স রুমে আয়োজিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এমদাদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নিবাহী কর্মকর্তা এস এম শাফায়েত আখতার নুর।
উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. ইফতেখারুল ইসলাম এর সঞ্চালনায় সভায় পুষ্টির গুরুত্ব ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করেন ডা. তামান্না চৌধুরী। তিনি পুষ্টির মৌলিক উপাদানগুলো নিয়ে সারগর্ভ আলোচনা করেন এবং সাধারণ মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে প্রধান ৩টি পুষ্টি উপাদান নিয়মিত গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাছির উদ্দিন পাটোয়ারী, সাংবাদিক সাবের আহাম্মেদ চৌধুরী ফোরকান।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, একটি সবল ও মেধাবী জাতি গঠনে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টি নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তারা। অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, নার্স, সাংবাদিক ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সপ্তাহব্যাপী এই কর্মসূচির মাধ্যমে উপজেলার সাধারণ মানুষকে সুষম খাবার গ্রহণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা হবে বলে জানানো হয়।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |