| বঙ্গাব্দ
ad728
ad728

মাটি কাটাকে কেন্দ্র করে ছাত্রদল নেতার ঘরে আগুনের অভিযোগ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 25-04-2026 ইং
  • 526 বার পঠিত
মাটি কাটাকে কেন্দ্র করে   ছাত্রদল নেতার ঘরে আগুনের অভিযোগ
ছবির ক্যাপশন: মাটি কাটাকে কেন্দ্র করে ছাত্রদল নেতার ঘরে আগুনের অভিযোগ


দাগনভূঞা প্রতিনিধি:

ফেনীর দাগনভূঞায় ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল মাসুমের বড় ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটির জেরে ফটিক গ্রুপের লোকজন মাসুমের পুরাতন ঘরে অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে| 

গত বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার একটি এলাকায় এই ঘটনা ঘটে|

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় আব্দুল্লাহ আল মাসুমের বড় ভাইয়ের সঙ্গে দলীয় ফটিক গ্রুপের মাটিকাটা নিয়ে বাকবিতণ্ডা হয়| এর জেরে ওইদিন রাত ৩টার দিকে প্রতিপক্ষের একদল লোক ক্ষুব্ধ হয়ে মাসুমের বাড়িতে হামলা চালায়| তবে অন্ধকারের কারণে তারা মাসুমের মুল ঘর চিনতে না পেরে তাদের পুরাতন ঘরে আগুন লাগিয়ে দেয়| আগুনে ঘরটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে|

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জানায়, মাসুমের পরিবারের সঙ্গে দ্বন্দ্ব থাকলে এই ভাবে ঘর পুড়িয়ে দেওয়ায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে| আগুনে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটি এখন দিশেহারা| তারা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন|

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে এভাবে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না|

এই বিষয়ে দাগনভূঞা ইকবাল মেমোরিয়াল কলেজের ছাত্র দলের সভাপতি আবদুল্লাহ আল মাসুম বলেন, আমি কলেজ ছাত্র দলের সভাপতি হয়ে আমিই নিরাপদ নেই| মাটি বহনকে কেন্দ্র করে আমার বড় ভাইর সাথে ফটিক গ্রুপের লোকজনের সাথে কথা কাটাকাটি হয়| এর ফটিক ও তার ভাই পলাশ ১০ থেকে ১২ টা হুন্ডা নিয়ে আমার বাড়ির চারপাশে শোডাউন দিয়ে যায়| সাথে পুলিশের সদস্যরা ছিল| এর পরই রাত প্রায় ৩টার দিকে আমাদের বাড়িতে আমাদের পুরাতন ঘরে আগুন লাগিয়ে দেয়| এতে আমাদের ঘরের কোন কিছুই রক্ষা করা যায়নি| ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে|

এই বিষয়ে ছাত্র দলের বহিস্কৃত নেতা কাজি জামশেদুল আলম ফটিক তার বিরুদ্ধে অভিযোগটি অ¯^ীকার করে বলেন, এই আগুন দেয়া এটা পারিবারিক দ্বন্ধের থেকে হয়েছে| যতটুকা জানি মাসুমের চাচাদের সাথে তাদের দীর্ঘ দিনের বিরোধ চলছে| এই ঘটনা নিজেরা ঘটিয়ে আমার উপর দায় চাপিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করছে|

দাগনভূঞা পৌরসভা বিএনপির সদস্য সচিব হুমায়ন কবির বাবু বলেন, দাগনভূঞা পৌরসভার ৪ নং ওর্য়াডে মাটির ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে| গতকাল রাতে সেটা সংঘর্ষে রুপ নেয়| সংঘর্ষ শেষ হওয়ার পর রাত ৩ঘটিকার সময় ইকবাল মেমোরিয়াল ডিগ্রী কলেজের সভাপতি আবদুল্লাহ আল মাসুমের বাডীতে দুর্বৃত্তরা তার বসতঘরে আগুন দেয়| রাজনীতিতে মত পার্থক্য থাকতে পারে কিন্তু সেটা কখনও প্রতিহিংসায় রুপ দেওয়া উচিৎ নয়| আওয়ামীলীগ দীর্ঘ সময় ক্ষমতায় ছিলো| আমাদের সাথে তাদের রাজনৈতিকভাবে বিরোধ ছিলো| তারা আমাদের নেতা কর্মীদের নামে মামলা দিয়েছে কিন্তু কখনো বাডীতে অগ্নিসংযোগ করে নাই| বর্তমানে অগ্নিসংযোগর যে কালচার ˆতরী হচ্ছে সেটা কারো জন্য কাম্য নয়| আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই|ছাএ নেতারা সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়| এই জন্য তাদের উপর হামলা হবে এটা মেনে নেয়া যায়না|গত কিছু দিন কলেজ ছাএদলের যুগ্ম সম্পাদক অনিক হাসান নিলয় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়|নির্বাচনের সময় আবদুল আউয়াল মিন্টু প্রতিশ্রুতি দিয়েছিলেন দাগনভূঞা কে সন্ত্রাস ও চাদাঁবাজ মুক্ত করবেন| বর্তমানে উনি মন্ত্রী দৃশ্যমান কিছু এখনও চোখে পডেনি| আমরা আশা করি মন্ত্রী সাহেব অনতিবিল¤ে^ অবৈব মাটি কাটার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিবেন|

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মোঃ ফয়জুল আজীম নোমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে| ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে| পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে| আমাদের কাছে এখনও কোন অভিযোগ আসেনি| অভিযোগ আসলে তদন্ত করে আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে|


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group