নিজস্ব প্রতিনিধি :
সোনাগাজী উপজেলায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্পের আওতায় বিদ্যালয় পর্যায়ে শিশুদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং স্বদেশপল্লীর আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
প্রকল্পের আওতায় সোনাগাজী উপজেলার ১১০টি প্রাথমিক বিদ্যালয়ে মোট ১২ হাজার ৮শ’ ৫১ জন শিক্ষার্থী মিড ডে মিল হিসেবে সিদ্ধ ডিম, বনরুটি এবং কলা পাচ্ছে। এতে একদিকে শিশুদের যেমন পুষ্টি চাহিদা পূরণ হচ্ছে অপরদিকে স্কুলের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। অভিভাবক এবং স্থানীয় জনগণ সরকারি মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
এ প্রকল্পের মাধ্যমে দরিদ্র ও সুবিধা বঞ্চিত পরিবারের অনেক শিশু ক্ষুধা ও অপুষ্টির কারণে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হতে পারে না। ফলে তারা ঝরে পড়ার ঝুঁকিতে থাকে। এ প্রবণতা রোধ এবং শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তায় প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি চালু করা হয়েছে। এই কর্মসূচি শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি তাদের মেধা বিকাশ ও বিদ্যালয়ের প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ বিষয়ে স্বদেশ পল্লীর প্রকল্প ব্যবস্থাপক তাসনিম আলমের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, শত প্রতিবন্ধকতা থাকলেও সরকারি এ মহতী উদ্যোগকে সফল করার জন্য ওনারা বদ্ধ পরিকর এবং শিশুদের মানসম্মত খাবার নিশ্চিত করার জন্য ওনারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন। তিনি অভিভাবক এবং স্থানীয় প্রশাসন সহ সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |