| বঙ্গাব্দ
ad728
ad728

ফুলগাজীর ডাক বাংলো ভবনটি শীঘ্রই সংস্করণ করা হবে -অধ্যাপক এমএ খালেক

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 11-04-2026 ইং
  • 832 বার পঠিত
ফুলগাজীর ডাক বাংলো ভবনটি শীঘ্রই সংস্করণ করা হবে   -অধ্যাপক এমএ খালেক
ছবির ক্যাপশন: -অধ্যাপক এমএ খালেক


ফুলগাজী প্রতিনিধি: 

ফুলগাজী উপজেলার ডাক বাংলো ভবনটি খুব শীঘ্রই জেলা পরিষদের অর্থায়নে সংস্করণ করা হবে বলে জানিয়েছেন জেলা পরিষদের নবাগত প্রশাসক অধ্যাপক এমএ খালেক। 

গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে ডাক বাংলো ভবনটি তিনি পরিদর্শন করেন। এসময় তিনি ডাক বাংলোর বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং বেশ কিছু আসবাবপত্র ভাঙা ও জরাজীর্ণ অবস্থায় দেখতে পেয়ে সেগুলো দ্রুত সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। 

এ সময় ফুলগাজী উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেনসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এমএ খালেক নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, এক সময় দেশ মাতা বেগম খালেদা জিয়া ফেনী আসলে এই বাংলোয় থাকতেন। 

তিনি বলেন, ভবনটির যে অবস্থা দেখতেছি তা থেকে বোঝা যাচ্ছে গত ১৭ বছর এই ভবনটির কোন সংস্করণ করা হয়নি। তিনি স্বল্প সময়ের মধ্যেই এসব কাজ বাস্তবায়নের আশ্বাস দেন। পরে তিনি ফুলগাজী জাতীয় ঈদগাহ ময়দানও পরিদর্শন করেছেন এবং সংস্কারের আশ্বাস প্রদান করেন।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group