| বঙ্গাব্দ
ad728
ad728

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন সংগ্রহ করলেন ফেনীর রানু-শানুসহ ৫ নেত্রী

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 11-04-2026 ইং
  • 822 বার পঠিত
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন সংগ্রহ করলেন   ফেনীর রানু-শানুসহ ৫ নেত্রী
ছবির ক্যাপশন: সংরক্ষিত নারী আসনে মনোনয়ন সংগ্রহ করলেন ফেনীর রানু-শানুসহ ৫ নেত্রী


নিজস্ব প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার এ কার্যক্রমের প্রথম দিনে ফেনীর সাথে সংশ্লিষ্ট ৫ নারী নেত্রী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

তারা হচ্ছেন, বিএনপির কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহেনা আক্তার রানু, মহিলা দলের সহ সাধারণ সম্পাদক এডভোকেট সাহেনা আক্তার শানু, কুমিল্লা সরকারী মহিলা কলেজ ছাত্রদলের সাবেক সভানেত্রী নাজমা সুলতানা ঝংকার, ফেনী জেলা মহিলা দলের সভাপতি জুলেখা আক্তার ডেইজী, নারী নেত্রী সাহেনা আক্তার। শুক্রবার বিকালে তারা রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। এছাড়াও আজ এবং আগামীকাল রবিবারও দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করবেন ফেনীর সাথে সংশ্লিষ্ট আরও কয়েকজন নারী নেত্রী। 

এর আগে শুক্রবার বেলা ১১টা থেকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নয়াপল্টনে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার এই কার্যক্রম চলবে আগামী ১২ এপ্রিল পর্যন্ত। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। জমা দেওয়ার সময় জামানত হিসেবে দিতে হবে ৫০ হাজার টাকা।

এদিকে বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তফসিল অনুযায়ী, আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল। এছাড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল, যা নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল।

উল্লেখ্য, জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে ৫০টি। এর মধ্যে বিএনপি জোটের জন্য ৩৬টি, জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১টি আসন সংরক্ষিত রাখা হয়েছে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group