| বঙ্গাব্দ
ad728
ad728

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান মিরসরাইয়ে ১ লাখ ৪৬ হাজার ২২৯ ঘনফুট বালু জব্দ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 07-04-2026 ইং
  • 179 বার পঠিত
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান  মিরসরাইয়ে ১ লাখ ৪৬ হাজার ২২৯ ঘনফুট বালু জব্দ
ছবির ক্যাপশন: অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান মিরসরাইয়ে ১ লাখ ৪৬ হাজার ২২৯ ঘনফুট বালু জব্দ


মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে ১ লাখ ৪৬ হাজার ২২৯ ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। 

মঙ্গলবার (৭ এপ্রিল) দিনব্যাপী উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর, মোল্লার ঘাট এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের। এসময় সহযোগীতা করেন করেরহাট ভূমি অফিস, জোরারগঞ্জ থানা পুলিশ ও ওলিনগর বিজিবি ক্যাম্পের সদস্যরা।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগরের ফেনী নদীর মোল্লার ঘাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন স্থানে স্থাপিত ৫ টি শ্যালো মেশিন, ১ হাজার ফিট পাইপ বিনষ্ট ও অন্যান্য অবকাঠামো ধ্বংস করা হয়। এসময় ফেনী নদী থেকে উত্তোলনকৃত প্রায় ১ লাখ ৪৬ হাজার ২২৯ ঘনফুট বালু জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য অর্ধকোটি টাকা। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group