| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 05-04-2026 ইং
  • 795 বার পঠিত
ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
ছবির ক্যাপশন: ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ


স্টাফ রিপোর্টার:

ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে জাতীয় সংসদে উত্থাপিত বিল প্রত্যাহারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী পৃথক পৃথক কর্মসূচিতে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল এ দাবিতে সোচ্চার হয়।

সকাল ১১টায় ফেনী শহীদ মিনার প্রাঙ্গণে “সুনাগরিক ফোরাম ফেনী”র উদ্যোগে প্রথম কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে জেলা জামায়াতে ইসলামী এবং বিকাল ৪টায় এবি পার্টি পৃথকভাবে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

বক্তারা তাদের বক্তব্যে ফেনীতে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জোর দাবি জানিয়ে বলেন, নির্বাচনের পূর্বে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে আন্দোলনের মাধ্যমে কঠোর জবাব দেওয়া হবে। তারা অভিযোগ করেন, ফেনীর প্রবাসীরাসহ ও ফেনীবাসী দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তাদের পরিবার-পরিজন উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। ফলে চিকিৎসার জন্য ঢাকাসহ চট্টগ্রামে ছুটতে হচ্ছে, যা ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ না নেওয়া হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অঙ্গিকার ভঙ্গ করা যাবেনা

-মুজিবুর রহমান মঞ্জু

নিজস্ব প্রতিনিধি:

ফেনীতে বিকেলে অনুষ্ঠিত এবি পার্টির বিক্ষোভ সমাবেশে দলের চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু মেডিকেল কলেজ প্রতিষ্ঠা নিয়ে বক্তব্য দেন।

তিনি বলেন, “ফেনীতে মেডিকেল কলেজের দাবি শুধু বিএনপির দাবি না, জামায়াতের দাবি না, এনসিপির দাবি না, এবি পার্টির দাবি না, এটা ফেনীর ১৬ লক্ষ মানুষের প্রাণের দাবি। প্রতিটি রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহারে মেডিকেল কলেজ করার কথা বলেছে। এ অঙ্গীকার ভঙ্গ করা চলবে না। কেউ তা ভঙ্গ করলে আমরা মেনে নেবো না।”

তিনি আরও বলেন, “সংসদে ফেনী-২ আসনের এমপি মেডিকেল কলেজের দাবি ভুলভাবে উত্থাপন করেছেন। ফলে স্বাস্থ্য মন্ত্রণালয় এ দাবিকে নাকচ করেছে। যেখানে ফেনীতে একটি উন্নতমানের মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছিলেন, এখন নির্বাচিত হওয়ার পর সেই অঙ্গীকার ভঙ্গ করলে জনগণ তা মেনে নেবে না।”

তিনি বলেন, “আমাদের সংসদ সদস্যের ভুলের কারণে ফেনীতে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, আমরা তা নিয়ে আর রাগারাগি করতে চাই না। আমরা রাস্তা বন্ধ করে আন্দোলনও করতে চাই না। কিন্তু আমাদের অধিকার আমরা চাই। আমাদের দাবিকে যদি অবহেলা করা হয়, তবে ফেনীর জনগণ মেডিকেল কলেজের ব্যাপারে আবারও ঐক্যবদ্ধ হবে।”

তিনি বিএনপি নেতা গাজী হাবিবুল্লাহ মানিক-এর প্রশংসা করে বলেন, “মেডিকেল কলেজ নিয়ে তার দেয়া পোস্ট ইতিবাচক ভূমিকা রেখেছে। আমরা জানি, অধিকাংশ বিএনপি নেতা আমাদের দাবির সাথে একমত।”

মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় প্রয়োজনে গণআন্দোলনের হুঁশিয়ারি 

-মুফতি আব্দুল হান্নান

নিজস্ব প্রতিনিধি:

ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দিয়েছেন ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আব্দুল হান্নান।

তিনি বলেন, “ফেনীর মানুষের সব সময় সংগ্রামের ইতিহাস রয়েছে। ব্রিটিশ আমল থেকে শুরু করে দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে ফেনীবাসী রাস্তায় নেমে এসেছে। আজও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানুষ রাস্তায় নেমেছে।”

তিনি আরও বলেন, “আমরা ফেনীর মানুষকে সাথে নিয়ে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিকে বাস্তবায়ন করেই ছাড়বো ইনশাআল্লাহ। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ জনগণের যেসব প্রাণের দাবি রয়েছে, তা বাস্তবায়নে আমরা আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবো। প্রয়োজনে গণআন্দোলন গড়ে তোলা হবে।”

বক্তব্যে তিনি সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গ টেনে বলেন, “জুলাই সনদ আজ উপেক্ষিত। দেশের ৭০ শতাংশ মানুষ এতে সমর্থন দিয়েছে। কিন্তু সরকার তা বাতিলের জন্য প্রস্তাব আনছে। জুলাইয়ের শহীদ ও যোদ্ধাদের নতুন বাংলাদেশ গড়ার অঙ্গিকার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন আমরা বৃথা যেতে দেবো না।”


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group