স্টার লাইন ডেস্ক:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২৬ উপলক্ষে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘মননধারা বাংলাদেশ’ এর আয়োজনে শিশুদের বর্ণাঢ্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও স্বাধীনতার কথামালা গতকাল (৩১ মার্চ) অনুষ্ঠিত হয়েছে।
জেলা পরিষদ-ফেনীর ড. সেলিম আল দীন মিলনায়তনে বিকালে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন, ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম। এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা পাঁচ বিভাগের বিজয়ী ১৫ শিশুর হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও বই তুলে দেন।
প্রধান অতিথি ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, শিশুদের এই ছবি আঁকা আমাকে স্পর্শ করে। আমিও ছবি এঁকেছি। আজকের এমন ছবি আঁকা বা কবিতায় অংশগ্রহণ পরবর্তী জীবনে তাদের কাজে লাগবে। শিশুদেরকে সৃষ্টিশীল কাজে সময় দিতে হবে অভিভাবকদের। আলোচকরা বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে একপেশে ও অনেক ক্ষেত্রে বিকৃত ইতিহাস চর্চা হয়েছে। কারণ অর্ধ সত্য বিষয় বিকৃতির দিকে যায়। অভিভাবকদের এ বিষয়ে সচেতন হয়ে তাদেরকে সঠিক ইতিহাস জানাতে হবে। মুক্তিযুদ্ধে যার যা অবদান তা স্বীকার না করা হীনমন্যতা ও ইতিহাস বিকৃতির নামান্তর।
মননধারার আহবায়ক, কবি ও গবেষক শাবিহ মাহমুদের সভাপতিত্বে এবং সদস্য সচিব লেখক ও কলেজ শিক্ষক রাকিব উদ্দিনের উপস্থাপনায় স্বাধীনতার কথামালায় বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও ফেনী বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের প্রধান শিক্ষক জাকারিয়া ফারুক, জাসাস-ফেনীর সভাপতি নাট্যজন কাজী পরান, বিশিষ্ট সমাজকর্মী ও সংগঠক রশিদ মজুমদার, যুব রেড ক্রিসেন্ট এলামনাইয়ের সাধারণ সম্পাদক মো. রবিউল প্রমুখ। সংগঠনের ব্যতিক্রমী এ আয়োজনের সমন্বয়কারী ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী ও লেখক ফাহাদ হোসেন কাজমী। এর আগে রঙে-রেখায় স্বাধীনতা ও জীবন-প্রকৃতির ছবি আঁকে শতাধিক শিশু। পরে শিশুরা তাৎক্ষণিক কবিতা আবৃত্তি ও গান গেয়ে মাতিয়ে রাখে অনুষ্ঠানস্থল।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম-দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছে ক বিভাগে আদ্রিতা রানী শীল, ওয়াফিকাহ আরিবা, আয়েশা আনাবিয়া, খ বিভাগে জারিনা গুলশান, নাজিফা আহমেদ, অয়ন্তিক ভৌমিক, গ বিভাগে আরোহী সাহা, সায়ন্তিকা শর্মা তৃণা, রাজশ্রী কর, ঘ বিভাগে নাহিদা ইয়াসমিন মাহিন, মো. শেখ সাদী, রাফিয়া বিনতে ফারুক।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |