স্টাফ রিপোর্টার:
ফেনী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বেলাল হোসেন অভিযোগ করেছেন, ফেনী জেলায় তৃণমূল পর্যায়ের কর্মীরা ভালো নেই, অথচ অনেক নেতা টাকার নেশায় মত্ত হয়ে পড়েছেন। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এসব কথা জানান।
তিনি আরও বলেন, বিগত সরকার আমলে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী হাজার কোটি টাকার মালিক হয়েছেন। তবে এখনো কেউ তার কাছ থেকে শিক্ষা নিচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
একই সঙ্গে বেলাল হোসেন অভিযোগ করেন, কর্মীদের খোঁজ-খবর রাখা হয় না এবং কমিটিগুলোর কার্যক্রম সম্পর্কেও তেমন কোনো তথ্য থাকে না। কেবল আন্দোলন বা কোনো কর্মসূচি সামনে এলেই কর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়; অন্যসময় তাদের গুরুত্ব দেওয়া হয় না।
তিনি বলেন, সংগঠনকে শক্তিশালী করতে হলে তৃণমূল কর্মীদের যথাযথ মূল্যায়ন এবং নিয়মিত সম্পৃক্ততা নিশ্চিত করা জরুরি।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |