| বঙ্গাব্দ
ad728
ad728

মিরসরাইয়ে বলীখেলা দেখতে হাজারো মানুষের ভিড়

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 28-03-2026 ইং
  • 1101 বার পঠিত
মিরসরাইয়ে বলীখেলা দেখতে হাজারো মানুষের ভিড়
ছবির ক্যাপশন: মিরসরাইয়ে বলীখেলা দেখতে হাজারো মানুষের ভিড়


মিরসরাই প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাইয়ে ঐতিহ্যবাহী বলীখেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার রহমতাবাদ এলাকায় খেলা দেখতে দূর-দূরান্ত থেকে হাজার হাজার দর্শক উপস্থিত হন।

এতে ছোট, মাঝারি ও বড়দের মধ্যে বলীখেলায় ৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। পাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে খেলায় অংশ নিতে আসেন প্রতিযোগীরা।

খেলায় অংশ নেওয়া শাহ আলম বলেন, ‘২০ বছর ধরে বলীখেলায় অংশ নিচ্ছি। মিরসরাই ছাড়াও সীতাকুণ্ড, ছাগলনাইয়াসহ বিভিন্ন উপজেলায় অন্তত শতাধিক বলীখেলায় অংশ নিয়েছি। অনেক বছর পর আজ আবারও বলীখেলায় অংশ নিয়ে বাইসাইকেল জিতেছি।

ফেনীর সোনাগাজী উপজেলা থেকে বলীখেলায় অংশ নিতে আসেন মোশারফ বলী। 

তিনি বলেন, লালদীঘিতে জব্বারের বলী খেলায়ও অংশ নিয়েছি। এবার মিরসরাই উপজেলার রহমতাবাদ এলাকায় আমিসহ চারজন এসেছি। কয়েকটিতে জয়ী হয়েছি।

এদিন বিকেল ৪টায় শুরু হওয়া বলীখেলা দেখতে ৩টার আগে থেকে বিভিন্ন এলাকা থেকে নারীপুরুষ, শিশুকিশোররা রহমতাবাদ এলাকায় উপস্থিত হয়ে ভিড় জমাতে থাকেন। খেলা দেখতে আসেন পাশের জেলা ফেনী ও নোয়াখালীর মানুষজন।

খেলার আয়োজন করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ, মিঠানালা ইউনিয়ন বিএনপি নেতা মো. শরফু উদ্দীন, যুবদল নেতা দিদারুল আলম ও সালাহ উদ্দিন।

আয়োজক কমিটির অন্যতম শওকত আকবর সোহাগ বলেন, রহমতাবাদসহ এ এলাকায় ঐতিহ্যগতভাবে বলীখেলা চলে আসছিল। বিগত কয়েক বছর বন্ধ থাকার পর আবারও শত বছরের গ্রাম বাংলার জনপ্রিয় এ বলী খেলার আয়োজন করা হয়েছে। খেলায় বিভিন্ন উপজেলার প্রায় অর্ধশত বলী অংশ নেয়। জয়ীদের বলিদের প্রায় কয়েক লাখ টাকার বিভিন্ন পুরস্কার দেওয়া হয়।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group