| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনী-১ আসনে জাতীয়তাবাদী পেশাজীবী ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 25-03-2026 ইং
  • 516 বার পঠিত
ফেনী-১ আসনে জাতীয়তাবাদী পেশাজীবী ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: ফেনী-১ আসনে জাতীয়তাবাদী পেশাজীবী ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত


ছাগলনাইয়া প্রতিনিধি:

জাতীয়তাবাদী পেশাজীবী ফোরাম, ফেনী-১ সংসদীয় আসনের (ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া) আয়োজনে ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার রাতে  ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর এলাকায় এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

আলহাজ্ব আব্দুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের সহকারি অধ্যাপক মোস্তাফিজুর রহমান চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু।

প্রধান বক্তা ছিলেন, বিশিষ্ট ব্যাংকার ও দ্যা লার্নিং লাইন একাডেমী ফাউন্ডার মোহাম্মদ রফিকুল ইসলাম।

অর্গানাইজারদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন, আইটি প্রফেশনাল ও দৈনিক বাংলা ধারার সহ -সম্পাদক মোঃ নাজিম উদ্দিন।

পেশাজীবীদের পক্ষে বক্তব্য রাখেন ছাগলনাইয়া উপজেলা থেকে ফেনী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জাপান বিএনপি এর প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, ফুলগাজী উপজেলা থেকে ঢাকা ট্যাক্সেস বার এর  এডভোকেট আশরাফ হোসেন খান রাসেল,

পরশুরাম উপজেলা থেকে স্থানীয় বক্স মাহমুদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও আবুল খায়ের গ্রুপ এর সাপ্লাই মেইন ডিভিশনের ব্যবস্থাপক আনোয়ার হোসেন রাসেল।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জালাল আহমেদ মজুমদার, সাবেক কেন্দ্রীয় যুবদলের সদস্য মশিউর রহমান খোকন, ফুলগাজী উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন,পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক, উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, এডভোকেট আশরাফ হোসেন, রাশেদ রেজা, নজরুল ইসলাম চৌধুরী, আনোয়ার হোসেন রাসেল সহ ফেনী-১ সংসদীয় আসনের তিনটি উপজেলার নেতৃত্বস্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং আমজাদহাট ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।

জাতীয়তাবাদী পেশাজীবী ফোরাম ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন স্থানে ছড়িয়েছিটিয়ে থাকা ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, আইনজীবী,  প্রবাসী, ব্যবসায়ী ও সাংবাদিকসহ অন্যান্য পেশাজীবীবৃন্দ।

জাতীয়তাবাদী পেশাজীবী ফোরামের অর্গানাইজার হলেন; বিশিষ্ট ব্যাংকার ও  লার্নিং লাইন একাডেমীর সিইও মোহাম্মদ রফিকুল ইসলাম, আইটি প্রফেশানাল ও দৈনিক বাংলাধারার সহ-সম্পাদক মো: নিজাম উদ্দিন,  ডাচ বাংলা চেম্বার অপ কমার্স এর এডমিনিস্ট্রেটিব অফিসার নজরুল ইসলাম চৌধুরী দিদার, আবুল খায়ের স্টীল এর মেইনটেন্স ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার ফরিদ আহাম্মেদ রাজু, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি ও দৈনিক প্রথম সময় এর সম্পাদক ও প্রকাশক এবং বিশিষ্ট ব্যবসায়ী কাউসার হামিদ সিকদার পিনু।

অনুষ্ঠানে প্রধান অতিথিকে জাতীয়তাবাদী পেশাজীবী ফোরামের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা, মানপত্র ও ক্রেস্ট প্রদান করে সম্মানিত করা হয়।

ফেনী-১ সংসদীয় আসনের ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার নেতৃবৃন্দ সংসদ সদস্য রফিকুল আলম মজনুকে বিভিন্ন প্রশ্ন উপস্থাপন করেন। সংসদ সদস্য সেইসব প্রশ্নের সাবলীল উত্তর প্রদান করেন।

প্রশ্ন উত্তর পর্বে সংসদ সদস্য রফিকুল আলম মজনু বলেন, আমাদের কর্মী বাহিনীকে আরো দক্ষতা এবং শৃঙ্খলার মধ্যে আনতে হবে । আমি সে চেষ্টাই করব। মনে রাখবেন আমি আপনাদের মধ্যে একজন। আপনারা আমাকে এমপি বানিয়েছেন, প্রতিনিধি বানিয়েছেন- তাই বলে আমি আমার যা ইচ্ছা তাই করব, তা মনে করবেন না।  আমি প্রত্যেকটি কাজ করার আগে চিন্তা করব। তারপর করব ইনশাআল্লাহ।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group