| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 14-03-2026 ইং
  • 273 বার পঠিত
ফেনীতে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ছবির ক্যাপশন: ফেনীতে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


স্টার লাইন ডেস্ক:

১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এবং শহীদ পরিবার, আহত যোদ্ধা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও বিশিষ্টজনদের সম্মানে ফেনীতে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের বেস্ট-ইন হোটেল এন্ড রেস্টুরেন্টে আয়োজিত ইফতারে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় আহবায়ক নাহিদ ইসলাম।

দলটির জেলা আহবায়ক জাহিদুল ইসলাম সৈকতের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত। সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুহাইমিন তাজিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য এহসানুল মাহবুব জুবায়ের, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা জামায়াতের আমীর মুফতি আব্দুল হান্নান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিবউল্লাহ মানিক, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন, হেফাজতে ইসলামের জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি একরামুল হক ভূঁইয়া,  এবি পার্টি ফেনী জেলা শাখার সদস্য সচিব ফজলুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি ফরিদ উদ্দিন খান নয়ন ও খেলাফত মজলিসের যুগ্ম সম্পাদক আজিজ উল্লাহ আহমদী।

এসময় আরো বক্তব্য রাখেন এনসিপির জেলা শাখার সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক, যুবশক্তির জেলা শাখার আহবায়ক পারভেজ আহমেদ, ছাত্রশক্তির জেলা শাখার আহবায়ক সৌরভ হোসেন শাকিল ও শহীদ পরিবারের পক্ষ থেকে হাসান মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহবায়ক সুজা উদ্দিন সজিব।

নাহিদ ইসলাম বলেন, “ফেনীতে আমরা জুলাই পদযাত্রায় যেতে পারিনি। ইনশাআল্লাহ আমরা ঈদের পর সাংগঠনিক সফরে ফেনী যাবো। আপনারা কাজ করে যান। আর স্থানীয় নির্বাচনের জন্য সবাই কাজ করুন। পাশাপাশি বিচার ব্যবস্থা যেন নিশ্চিত করা হয় সে জন্য কাজ করুন।”

সালেহ উদ্দিন সিফাত বলেন, “সাংবিধানিক শূন্যতার  নামে যে রাষ্ট্রপতির হাতে সবাইকে সপথ পড়ানো হলো, এখন দেখা যাচ্ছে যে সে রাষ্ট্রপতি কি পরিমাণ কদর্য। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে দূর্ণীতির দায়ে অভিযুক্ত করা হয়েছিল সে সময় এই রাষ্ট্রপতি ছিল দূর্ণীতি দমন কমিশনের চেয়ারম্যান। কোনভাবে এ চুপ্পুকে তার মত একটা ফ্যাসিবাদের দোসর, দালাল এবং দূর্ণীতিবাজকে যার কথার কোন ঠিক নেই, যে কিছুদিন আগে বলছিল জয় বাংলা-জয় বঙ্গবন্ধু, এখন জয় বাংলা বলে, আর কাল যদি এনসিপি ক্ষমতায় আসে তখন  বলবে ইনকিলাব জিন্দাবাদ। সুতরাং এই ফ্যাসিবাদী দোসর রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করে অভিশংসন করে নতুন বাংলাদেশের যে অগ্রযাত্রা সেদিকে আমরা যাবো।”


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group