| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনী সমিতি ইউকের ইফতার অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 14-03-2026 ইং
  • 561 বার পঠিত
ফেনী সমিতি ইউকের ইফতার অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: ফেনী সমিতি ইউকের ইফতার অনুষ্ঠিত


স্টার লাইন ডেস্ক:

বৃটেনস্থ ফেনী সমিতি ইউকের ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দিবাগত রাতে (বৃহস্পতিবার) লন্ডনের একটি হোটেলে অুনষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ফেনী সমিতি ইউকে’র আহ্বায়ক বিপ্লব হোসেন মাহির। সংগঠনের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিমের সঞ্চালনায় অতিথি ছিলেন, ফেনী সমিতি ইউকে’র উপদেষ্টা ক্যাপ্টেন মঈন উদ্দিন আহম্মেদ, সাবেক সাধারন সম্পাদক ও ট্রাস্ট্রি বোর্ডের সদস্য কুতুব উদ্দিন হাজারী, লেবার পার্টির কাউন্সিলর পদপ্রার্থী জাহাঙ্গীর ফিরোজ, আহ্বায়ক কমিটির সদস্য ও ব্যবসায়ী মনির আহম্মেদ, আহ্বায়ক কমিটির সদস্য ছিদ্দিক আহম্মেদ, চাটার্ড একাউন্ট্যান্ড কায়কোবাদ রুবেল।  

এছাড়াও আহবায়ক কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক নুরুল আফছার, কাজী তৌহিদুর রহমান, মামুন আব্দুল কাইয়ুম, মোজাম্মেল হক, মোতাহের হোসেন ফরহাদ, ইমতিয়াজ আজীম, ফেরদৌস বিন জামান তাসমির ও সদস্য সচিব নজরুল ইসলাম বিপ্লব, নুর ইসলাম, মাহবুবল হক খান, আবু তৈয়ব, খান আহসান দুলাল, নুর আলম, আজিজুল হক, বিটুল সাহা, মিস্টার স্বপন, লিটন, নজরুল, আইয়ুব, শিমুল, মিস্টার নবী, নজরুল খান, রাজন, জিয়া, সাইফুল শাহিন, এরশাদ, জাফর, বাহার, কাসেম, নাহিদ, শহিদ, শেখ সাদী, শাহীন, স্বপন, বশর, প্রমুখ।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group