স্টাফ রিপোর্টার :
ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নে মানবিক সংগঠন অহিদের রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে প্রায় ৬’শ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে ইউনিয়নের নৈরাজপুর ঈদগাহ মাঠে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার বিতরণ শেষে সেখানে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির।
অহিদের রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-অর্থ সম্পাদক নিজাম উদ্দিন এর সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন রুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরহাদ নগর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দৌলন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, ছাত্রনেতা আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অহিদের রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, ২০২১ সাল থেকে মানবিক সংগঠন অহিদের রহমান ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।
ঈদ উপহার হিসেবে প্রতিটি প্যাকেটে বাংলা ও লাচ্ছা সেমাই, ছোলা, চিড়া, দুধের পাউডার, খেজুর, লবণ, চিনি, তেল, আলু, পেঁয়াজ, মুড়ি, বুটের ডাল ও চাল দেওয়া হয়। এছাড়াও প্রতি ঈদে দরিদ্র মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়ে থাকে।
তিনি আরও বলেন, এলাকার সবার সহযোগিতায় ভবিষ্যতেও যেন এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখা যায়, এটাই আমাদের প্রত্যাশা।
ঈদ উপহার পেয়ে রফিকুল নামের এক উপকারভোগী বলেন, অহিদের রহমান ফাউন্ডেশন থেকে আমরা প্রতি বছরই সহায়তা পেয়ে থাকি। এতে আমরা আত্মতৃপ্তি পায়। কারণ সমাজে অনেক বিত্তশালী মানুষ থাকলেও এভাবে সবাই এগিয়ে আসে না। আল্লাহ যেন তাদের এই দান-অনুদান কবুল করেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |