| বঙ্গাব্দ
ad728
ad728

ঈদ উপহার পেল আনসার ও ভিডিপির ভাতাভোগী সদস্যরা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 11-03-2026 ইং
  • 307 বার পঠিত
ঈদ উপহার পেল আনসার ও ভিডিপির ভাতাভোগী সদস্যরা
ছবির ক্যাপশন: ঈদ উপহার পেল আনসার ও ভিডিপির ভাতাভোগী সদস্যরা


মিরসরাই প্রতিনিধি:

‘সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার’ এই মূলনীতিকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সারা দেশের তৃণমূলের সদস্যদের মধ্যে গতবছরের ন্যায় এবারও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

বুধবার ( ১১ মার্চ) মিরসরাই ৬৫ জন ভাতাভুক্ত সদস্যদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম করা হয়।

মিরসরাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আলা উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপমহাপরিচালক ড. মোঃ সাইফুর রহমান, বিভিএম(বার), পিএএমএস।

মিরসরাই উপজেলা আনসার আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার-ভিডিপির চট্টগ্রাম জেলার জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মোস্তাক আহমদ বিভিএম।

মিরসরাই উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৬টি ভোটকেন্দ্রে ১৩৭৮ জন আনসার ভিডিপির সদস্য সুশৃঙ্খলভাবে মোতায়েনের মাধ্যমে ভোটকেন্দ্রের শৃঙ্খলা ও নিরাপত্তায় আনসার ভিডিপি এবারের নির্বাচনে অনন্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group