| বঙ্গাব্দ
ad728
ad728

বিশ্ব নারী দিবসে সম্পাদকের শুভেচ্ছা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 07-03-2026 ইং
  • 241 বার পঠিত
বিশ্ব নারী দিবসে সম্পাদকের শুভেচ্ছা
ছবির ক্যাপশন: বিশ্ব নারী দিবসে সম্পাদকের শুভেচ্ছা


স্টার লাইন ডেস্ক:

প্রতি বছর ৮ মার্চ বিশ্বজুড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়, যা নারীর সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অর্জনকে সম্মান জানানোর এবং লিঙ্গ সমতা ও অধিকার আদায়ের আন্দোলনের স্মারক দিবস।

১৯৭৫ সালে জাতিসংঘ এই দিনটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। ২০২৬ সালের নারী দিবসের থিম  "গিভ এন্ড গেইন"।

বিশ্ব নারী দিবসে পৃথিবীর সকল নারীর প্রতি রইলো শ্রদ্ধা, সম্মান ও স্নেহ ও শুভেচ্ছা।

ইতিহাসের এই দিনে, নারী শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলনের মাধ্যমে এই দিবসের সূচনা হয় । ১৯১০ সালে ক্লারা জেটকিনের প্রস্তাবে এই দিনটি আন্তর্জাতিক রূপ পায়।  এটি নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য রোধ করে সাম্য, ন্যায়বিচার এবং সমান অধিকার নিশ্চিত করার বার্তা দেয়। বিশ্বজুড়ে নারীরা এখন রাজনীতি, অর্থনীতি, মহাকাশ ও ক্রীড়াঙ্গনে সমান তালে এগিয়ে চলছে।

বর্তমানে সংসদীয় আসনগুলোতেও নারীদের অংশগ্রহণ বেড়েছে।

নারী দিবসের মূল লক্ষ্য হলো—লিঙ্গ সমতা প্রতিষ্ঠা, নারীর কাজের স্বীকৃতি এবং একটি বৈষম্যহীন সমাজ গঠন।

-জামাল উদ্দিন

সম্পাদক

দৈনিক স্টার লাইন।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group