| বঙ্গাব্দ
ad728
ad728

আইডিইবি'র উদ্যোগে ফেনীতে দোয়া ও ইফতার মাহফিল

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 04-03-2026 ইং
  • 240 বার পঠিত
আইডিইবি'র উদ্যোগে  ফেনীতে দোয়া ও ইফতার মাহফিল
ছবির ক্যাপশন: আইডিইবি'র উদ্যোগে ফেনীতে দোয়া ও ইফতার মাহফিল


নিজস্ব প্রতিনিধি:

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ফেনী জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের একটি কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটুএর অধ্যক্ষ রেজাউল করিম। আইডিইবি ফেনী জেলা শাখার সভাপতি প্রকৌশলী আবুল খায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফ জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইডিইবির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. ফজলুল হক।

এ ছাড়া উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, আইডিইবি ফেনী জেলা শাখার সহসভাপতি প্রকৌশলী খন্দকার নজরুল ইসলামসহ স্থানীয় প্রকৌশলী ও গণ্যমান্য ব্যক্তিরা।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সড়ক ও জনপদ মসজিদের ইমাম আবদুর রহিম।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বলেন, রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। এই মাস আমাদের নৈতিকতা, পেশাগত দায়িত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার শিক্ষা দেয়। তিনি বলেন, দেশের উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশের অবকাঠামোগত উন্নয়নে আরও কার্যকর অবদান রাখা সম্ভব।

অনুষ্ঠান শেষে অতিথিরা সম্মিলিতভাবে ইফতারে অংশ নেন।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group