নিজস্ব প্রতিনিধি
ফেনীতে ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) এর ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শিল্পের প্রসার ও আজীবন সদস্য সংগ্রহ উপলক্ষে গতকাল শনিবার বিকালে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন আইবিডব্লিউএফ এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহীদুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুফতি আবদুল হান্নান ও সেক্রেটারি মাওলানা আবদুর রহিম।
আইবিডব্লিউএফ এর ফেনী জেলা সভাপতি মো. নিজাম উদ্দিন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান ও সহ-সভাপতি কামাল উদ্দিন এর যৌথ সঞ্চালনায় উক্ত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জোন এর সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম। বক্তব্য রাখেন ফেনী পৌর সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম ও ছাগলনাইয়া উপজেলা সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক ব্যবসায়ী ও শিশ্ন উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |