স্টার লাইন ডেস্ক:
স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান স্টার লাইন গ্রুপ কর্তৃক পরিচালিত সরকার অনুমোদিত ফেনীর একমাত্র ইংলিশ ভার্সন স্কুল স্টারলাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের সেপ্টেম্বর ২০২৬ মাসের জন্মদিন উদযাপন করা হয়েছে।
গত বৃহস্পতিবার সকালে স্কুলের হলরুমে প্লে গ্রুপ থেকে নবম শ্রেণি পর্যন্ত ৪৬ জন শিক্ষার্থীর জন্মদিন উপলক্ষে কেক কেটে এ আয়োজন করা হয়।
স্টারলাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলের উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ মোক্তার হোসেইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন।
স্কুলের সহকারী শিক্ষক হোমায়রা আফরা তাবাসসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্টার লাইন গ্রুপের পরিচালক মনির চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, স্টারলাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপাল জান্নাতুল ফেরদৌস, কো-অর্ডিনেটর (প্রশাসন ও শিক্ষা) নজরুল বিন মাহমুদুল, শিক্ষক প্রতিনিধি সংযুক্তা বণিকসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই ছোটবেলা থেকেই তাদের বড় হওয়ার স্বপ্ন দেখাতে হবে। এ ধরনের আয়োজন শিশুদের আনন্দ দেওয়ার পাশাপাশি তাদের শৈশবকে আরও স্মরণীয় করে তুলবে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |