| বঙ্গাব্দ
ad728
ad728

পরশুরামে প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 28-09-2026 ইং
  • 16 বার পঠিত
পরশুরামে প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী
ছবির ক্যাপশন: পরশুরামে প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী



পরশুরাম প্রতিনিধি 

পরশুরামে প্রধানমন্ত্রী তারেক রহমানের মুহুরী ও কহুয়া নদীর বেড়িবাঁধ নির্মাণ ও নদী খনন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে সভাস্থল পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

গতকাল সোমবার সকাল ১০ টায় তিনি পরশুরাম ঘাটঘর মুহুরি নদীর সংলগ্ন এলাকায় প্রধানমন্ত্রীর তারেক রহমানের সভাস্থল পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন ভিসি, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সির রফিকুল আলম মজনু, জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, বিএনপির জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেব, উপজেলা নির্বাহী অফিসার অতনু বড়ুয়া, পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা ও সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফের সদস্যরাও সফরে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক, সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপির আহবায়ক কাজী ইউসুফ মাহফুজ, সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার, সহ যুবদল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানান, আগামী ১লা অক্টোবর বৃহস্পতিবার মুহুরী কহুয়া নদীর বাঁধ নির্মাণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আরো বলেন, সরকারের একটি বড় প্রকল্প উদ্বোধন হতে যাচ্ছে এই প্রকল্পটি কাজ সঠিক ভাবে সম্পন্ন হলে এই এলাকার মানুষের জীবনযাত্রা ও মান উন্নয়ন অনেক গুণ বেড়ে যাবে। 

নির্মাণ কাজে অনিয়ম হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অতীতে যে অনিয়ম দুর্নীতি হয়েছে বিএনপি সরকারের আমলে তা হবে না। আমরা অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান অনেক কঠোর। অনিয়মকারী যেই হোক তাকে কখনো ছাড় দেয়া হবে না।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group