| বঙ্গাব্দ
ad728
ad728

ছাগলনাইয়াতে নারী সমাবেশ সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে গণমুখী উদ্যোগ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 21-08-2026 ইং
  • 4 বার পঠিত
ছাগলনাইয়াতে নারী সমাবেশ  সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে গণমুখী উদ্যোগ
ছবির ক্যাপশন: ছাগলনাইয়াতে নারী সমাবেশ সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে গণমুখী উদ্যোগ


নিজস্ব প্রতিনিধি:

‘জিপিএমএস কর্মপরিকল্পনা ২০২৬-এর প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রচার কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের প্রধান প্রতিশ্রুতি ও জনগুরুত্বপূর্ণ বিষয়ে নারী সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে ছাগলনাইয়া উপজেলার পূর্ব বাঁশপাড়া  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। জেলা তথ্য অফিস ফেনী এ আয়োজন করে।

বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার এস.এম. আল আমিন। বিশেষ অতিথি ছিলেন, মহিলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজ মোমেনা বেগম এবং বিশিষ্ট নারী উদ্যোক্তা মিজ হোসনা আকতার। এতে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মজুমদার ও সহকারী শিক্ষকবৃন্দ।

স্বাগত বক্তব্যে মিজ হোসনা আকতার নারীদের আর্থিক স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করে বলেন, “আমি একজন মহিলা, মেয়ে, মা, স্ত্রী। বিয়ের পর মনে করেছিলাম জীবনে আর কিছুই করতে পারবো না। কিন্তু জীবনের প্রতিটা ক্ষেত্রে মনে হয়েছে নারীর জীবনে আর্থিক স্বাধীনতা অত্যন্ত জরুরি। তাঁরা অলস সময়কে কাজে লাগিয়ে নানা কর্মমুখী প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন। হাঁস-মুরগী পালন করা, সেলাই প্রশিক্ষণ কর্মশালা অংশ নিতে পারেন। মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা সংস্থা, যুব উন্নয়ন অধিদপ্তরসহ সরকারের নানা প্রতিষ্ঠান নারীদের উন্নয়নে কাজ করছে।"

প্রধান শিক্ষক আবুল কাশেম মজুমদার তাঁর বক্তব্যে বলেন, "অভিভাবকদের সচেতন হওয়া ছাড়া শিক্ষার মান উন্নয়ন হবে না। শহর ও গ্রামের শিক্ষার পার্থক্য গড়ে দেয় সচেতনতা"।

মিজ মোমেনা বেগম যৌতুক, বাল্যবিবাহ ও নারী সহিংসতা প্রতিরোধে মহিলা বিষয়ক অধিদপ্তরের টোল-ফ্রি হটলাইন ১০৯-এ ডায়াল করার আহ্বান জানান। তিনি বলেন, 'বাল্য বিবাহ হতে দেখলে প্রশাসনকে জানান। এটা বিয়ে ভেঙ্গে দেয়া না, একটা মেয়ের জীবন রক্ষা করা'।

তিনি বলেন, সরকার গর্ভবতী দরিদ্র মায়েদের ভাতা প্রদান করছে।এজন্য তাদের ঘওউ কার্ড থাকা আবশ্যক এবং বয়স হতে হবে, ২০-৩৫ সীমার মধ্যে।

তিনি আরো বলেন, আপনারা বিভিন্ন সরকারি ওয়েবসাইট দেখে সরকারি সেবা নিতে পারেন। সমাজসেবা অধিদপ্তর থেকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ নানা ভাতা দেয়া হয়। তিনি এসব ভাতা পাবার জন্য করণীয় আলোচনা করেন।

এরপর তিনি মহিলা বিষয়ক অধিদপ্তরের নারীবান্ধব বিভিন্ন কর্মসূচির কথাও উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে এস.এম. আল আমিন বলেন, “সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী সরকার কাজ করছে। আপনারা দেখেছেন 'নারীর জন্য গাড়ি' কর্মসূচির অংশ হিসেবে গোলাপি রংয়ের বাস রাস্তায় নেমেছে। এতে করে নারীরা হয়রানি মুক্তভাবে গণপরিবহনে চলাচল করতে পারছে। 'খাল খনন কর্মসূচি'র অংশ হিসেবে ফেনীতে অনেক খাল নতুন করে খনন করা হয়েছে এবং কিছু খাল দখলমুক্ত করা হয়েছে।'ফ্যামিলি কার্ড' প্রকল্পে তথ্য সংগ্রহের জন্য লোকবল নিয়োগ করা হয়েছে। জেলা তথ্য অফিস ফেনী এই প্রকল্পের সুবিধাভোগী হিসেবে কারা আবেদন করতে পারবে,কারা পারবেনা তা আগেই গ্রাম/মহল্লা/ওয়ার্ড পর্যায়ে নীতিমালার আলোকে আলোচনা করেছে।

সবশেষে তিনি প্রকল্প বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করতে এবং গুজব ও অপতথ্য মোকাবিলায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

উল্লেখ্য, জেলা তথ্য অফিসের এ উদ্যোগে স্থানীয় নারী-পুরুষ ও শিক্ষার্থী অভিভাবকরা উপকৃত হন এবং সরকারের উন্নয়নমুখী কর্মকাণ্ড সম্পর্কে সরাসরি জানার সুযোগ পান।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group