শহর প্রতিনিধি:
ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন (গঠন)র ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ আসর ফেনী কেন্দ্রীয় বড় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে এবং সদস্য সচিব আলাল উদ্দিন আলালের পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এমএ খালেক, যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী ও আনোয়ার হোসেন পাটোয়ারী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা যুবদলের আহ্বায়ক খোন্দকার নাছির উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
দোয়া পরিচালনা করেন ফেনী কেন্দ্রীয় বড় মসজিদের সহকারী ইমাম হাফেজ আবদুল্লাহ।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |