নিজস্ব প্রতিবেদক
‘এক দেশ, এক QR—লেনদেনে বাংলা QR’ এবং ‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাটে ক্যাশলেস লেনদেন জনপ্রিয় করার লক্ষ্যে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) পূবালী ব্যাংক পিএলসি, চাপরাশিরহাট শাখার উদ্যোগে সালেহা প্লাজা, চাপরাশিরহাট পশ্চিম বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসির নোয়াখালী অঞ্চলের রিজিয়নাল ম্যানেজার সাইফুল ইসলাম। চাপরাশিরহাট শাখার ব্যবস্থাপক মো. আবদুল্লাহ জাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাপরাশিরহাট ইসমাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শরিফুল আজম এবং চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কাওসার আলম।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, ডিজিটাল ও ক্যাশলেস অর্থনীতি আধুনিক অর্থব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। ‘বাংলা QR’ প্রযুক্তির মাধ্যমে সাধারণ ব্যবসায়ী ও গ্রাহকদের লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ হয়েছে। নগদ অর্থ বহনের ঝুঁকি ও ঝামেলা কমিয়ে একটি QR কোডের মাধ্যমে সহজেই বিভিন্ন ডিজিটাল মাধ্যমে লেনদেন করা সম্ভব। তিনি সবাইকে ক্যাশলেস লেনদেনে অভ্যস্ত হওয়ার আহ্বান জানান।
ক্যাম্পেইনে অতিথিরা স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের মধ্যে বাংলা QR-এর ব্যবহারিক দিক এবং এর বিভিন্ন সুবিধা তুলে ধরেন। এ সময় ডিজিটাল লেনদেনের নিরাপত্তা, সহজলভ্যতা ও ব্যবহারবিধি নিয়েও সচেতনতামূলক তথ্য প্রদান করা হয়।
পরে অতিথিরা ফিতা কেটে পূবালী ব্যাংকের সিআরএম বুথের উদ্বোধন করেন। এ উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি চাপরাশিরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় ব্যবসায়ী, ব্যাংকের সেবাভোগী, গ্রাহক, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীরা তৃণমূল পর্যায়ে ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও জনপ্রিয় করতে পূবালী ব্যাংকের এ ধরনের সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানান।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |