স্টার লাইন ডেস্ক:
নোয়াখালীর সেনবাগ পৌর শহরে ফেনীর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান স্টার লাইন সুইটস-৪০তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে সেনবাগবাসী এখন থেকে প্রতিষ্ঠানটির বিভিন্ন মানসম্মত মিষ্টি ও খাদ্যপণ্য নিজ এলাকাতেই সহজে সংগ্রহ করতে পারবেন।
শনিবার বেলা ১১টায় সেনবাগ বাজারের প্রধান সড়কে সুইটস-এর ৪০ তম শোরুম আনুষ্ঠানিক ভাবে নতুন শাখাটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, স্টার লাইন সুইটস্-এর এডভাইজার ও দাগনভূঞা প্রেসক্লাবের সেক্রেটারি মো. মোস্তাফিজুর রহমান সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানির সিনিয়র এজিএম মো. রায়হান, এজিএম (ডেভেলপমেন্ট) মো. হুমায়ুন, কো-অর্ডিনেটর মো. মমিন, কো-অর্ডিনেটর শামীম আহমেদ সাইফুল ইসলাম, ডেভেলপমেন্ট অফিসার হুমায়ুন, কোর্নিটর মোঃ মোমিন, শামীম আহমেদ, শোরুমের স্বত্বাধিকারী নূরনবী ও আনোয়ার হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ক্বারী আবুল ফাত্তাহ মো. ফয়সাল। এরপর আলোচনা সভায় কোম্পানির সিনিয়র এজিএম মো. রায়হান, এজি এম সাইফুল ইসলাম, আমন্ত্রিত অতিথিরা শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। বক্তারা স্টার লাইন সুইটস্-এর দীর্ঘদিনের সুনাম, পণ্যের গুণগত মান এবং গ্রাহকসেবার প্রতি প্রতিষ্ঠানের অঙ্গীকারের কথা তুলে ধরেন। তারা আশা প্রকাশ করেন, সেনবাগ শাখাটিও স্থানীয় মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করবে।
পরে সেনবাগ বাজার জামে মসজিদের খতিব মোহাম্মদ উল্যাহ জোবায়ের মিলাদ ও দোয়া পরিচালনা করেন। এ সময় উপস্থিত সবাই মহান আল্লাহর দরবারে নতুন শাখার সার্বিক সফলতা, ব্যবসার উন্নতি এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠান শেষে অতিথিদের মাঝে স্টার লাইন সুইটস্-এর পক্ষ থেকে আপ্যায়নের গিফট প্যাকেট বিতরণ করা হয়। পরে প্রতিনিধিবৃন্দ ফিতা ও কেক কেটে সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সেনবাগ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল ওদুদ, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সেনবাগ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরেজ্জামান চৌধুরী, সেনবাগ বাজারের ব্যবসায়ীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অতিথি, সাধারণ জনগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।
উদ্বোধনী আয়োজনকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের উপস্থিতি অনুষ্ঠানে প্রাণচাঞ্চল্য যোগ করে। নতুন এই শাখা চালুর মাধ্যমে সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ব্যবসায়িক কার্যক্রমের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |